বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

মেক্সিকোতে নির্বাচনি প্রচার মঞ্চ ভেঙে নিহত ৯

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ১০২ সময় দেখুন
মেক্সিকোতে নির্বাচনি প্রচার মঞ্চ ভেঙে নিহত ৯


আন্তর্জাতিক ডেস্ক

মেক্সিকোতে নির্বাচনি প্রচার মঞ্চ ভেঙে অন্তত ৯ জন নিহত হয়েছেন। বুধবার (২২ মে) রাতে উত্তর মেক্সিকান রাজ্য নুয়েভো লিওনে সিটিজেনস মুভমেন্ট পার্টির সমাবেশে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৫০ জন আহত হয়েছেন। ওই রাজ্যের গভর্নর স্যামুয়েল গার্সিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

নিহতদের মধ্যে আটজন প্রাপ্তবয়স্ক এবং একজন শিশু। গার্সিয়া বলেন, তিনি স্থানীয় একটি হাসপাতালে গিয়েছিলেন। সেখানে তিনজনের অস্ত্রোপচার চলছিল। আহতদের মধ্যে অনেককে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সেন্ট্রিস্ট সিটিজেনস মুভমেন্ট পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হোর্হে আলভারেজ মেনেজের সমাবেশে এ ঘটনা ঘটে। রয়টার্সকে তিনি বলেছেন, মন্টেরির শিল্প কেন্দ্রের কাছে ছিটমহল সান পেড্রো গারজা গার্সিয়া শহরের একটি সমাবেশে দমকা হাওয়ায় মঞ্চটি ভেঙে পড়ে।

দুর্ঘটনার ভিডিওতে দেখা গেছে, কাঠামোটি হঠাৎ ভিড়ের মধ্যে পড়ে যাচ্ছে। ধসে যাওয়ায় মঞ্চ থেকে রাজনীতিবিদরা জনতার কাতারে পড়ে যাচ্ছেন, এবং আতঙ্কিত জনতা দিগ্বিদিক দৌড়াচ্ছেন।

আলভারেজ মেনেজ স্থানীয় হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি প্রচারাভিযান কার্যক্রম স্থগিত করছেন। কর্তৃপক্ষ ঘটনার তদন্ত করবে বলে আশা করেন তিনি।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর