বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত ২৯

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ২৫৫ সময় দেখুন
মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত ২৯


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৯ জন।

স্থানীয় সময় বুধবার (৫ জুলাই) সকালে দেশটির ওক্সাকা রাজ্যে এ ঘটনা ঘটে।

ওক্সাকা প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জেসুস রোমেরো এক সংবাদ সম্মেলনে নিহতের সংখ্যা নিশ্চিত করেন। তিনি জানান, বাসটি মেক্সিকো সিটি থেকে ইয়োসোন্ডুয়া যাওয়ার সময় মাগডালেনা পেনাস্কো শহরের কাছে হাইওয়ে থেকে উল্টে গিরিখাদে পড়ে হতাহতের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ১৪ জনকে তলাক্সিয়াকো শহরে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং গুরুত্বর অন্য পাঁচজনকে বিমানে করে রাজ্যের রাজধানী ওক্সাকা সিটিতে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারিতে মধ্য মেক্সিকান প্রদেশ পুয়েবলাতে সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত হন। নিহতদের সবাই অভিবাসী ছিলেন।

সারাবাংলা/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর