বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

মেটার ১১ হাজার কর্মী চাকরিচ্যুত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ১২৫ সময় দেখুন
মেটার ১১ হাজার কর্মী চাকরিচ্যুত


তথ্যপ্রযক্তি ডেস্ক

ফেসবুকের মালিকানা প্রতিষ্ঠান মেটা ১১ হাজার কর্মীকে চাকরিচ্যুত করেছে। আয় কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গ এক ব্লগ পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ আমি মেটার ইতিহাসে সবচেয়ে কঠিন পরিবর্তনটি এনেছি। আমি আমাদের দলের আকার প্রায় ১৩ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছি এবং আমাদের ১১ হাজারের বেশি প্রতিভাবান কর্মীকে প্রতিষ্ঠান ছাড়তে হচ্ছে।

ব্লগ পোস্টে তিনি বলেন, এছাড়াও আমরা ছোট কিন্তু দক্ষ কোম্পানি হওয়ার জন্য আরও কয়েকটি পদক্ষেপ নিতে যাচ্ছি।

২০০৪ সালে ফেসবুক প্রতিষ্ঠার পর এবার বড় ধরনের ছাটাইয়ের শিকার হলো কর্মীরা। সম্প্রতি ফেসবুকের ডিজিটাল বিজ্ঞাপন থেকে আয় প্রতিষ্ঠানটিকে এ ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। আসন্ন অর্থনৈতিক মন্দায় বিজ্ঞাপন থেকে আয় আরও কমতে পারে বলে আশঙ্কা রয়েছে।

জুকারবার্গ বলেন, এটি একটি বেদনাদায়ক মুহূর্ত। তবে আমাদের হাতে অন্য কোনো উপায় নেই।

সম্প্রতি আরেক সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারও ব্যয় সংকোচন করতে কর্মী ছাটাই করেছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর