প্রসঙ্গত, গত মাসেই মেরঠে সৌরভকে নৃশংসভাবে হত্যা করার অভিযোগ ওঠে মুসকান এবং সাহিলের বিরুদ্ধে। জানা যায়, লন্ডন থেকে মেরঠে আসার পরই খুন হয়েছেন প্রাক্তন মার্চেন্ট নেভি অফিসার সৌরভ। এর আগে, সৌরভের পরিবারের সদস্যরা তাঁর খোঁজ না পেয়ে সন্দেহ হওয়ায় পুলিশের দ্বারস্থ হন। পুলিশ তদন্তে নেমে একটি ড্রাম উদ্ধার করে। জানা যায়, সেই ড্রামে সৌরভের দেহ ১৫ খণ্ড করে তা রেখে দিয়ে তাতে সিমেন্ট দিয়ে সিল করা রয়েছে। এরপরই সন্দেহের তির যায় সাহিল ও মুসকানের দিকে। গ্রেফতার হয় ২ জন।