বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

মেসেজ এডিটের ফিচার আসছে হোয়াটসঅ্যাপে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ১১০ সময় দেখুন
মেসেজ এডিটের ফিচার আসছে হোয়াটসঅ্যাপে


তথ্যপ্রযক্তি ডেস্ক

বার্তা আদানপ্রদানের প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ মেসেজ এডিট করার সুবিধা চালু করছে। সোমবার (২২ মে) এক ব্লগ পোস্টে হোয়াটসঅ্যাপ এ ঘোষণা দিয়েছে। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, বার্তা প্রদানের ১৫ মিনিটের মধ্যে এডিট করা যাবে।

মার্কিন টেক জায়ান্ট মেটার একটি প্রতিষ্ঠান হোয়াটসঅ্যাপ। মেটার মালিকানাধীন ফেসবুক ও ইনস্টাগ্রামও। মেটার এই তিনটি প্লাটফর্মই বিশ্বব্যাপী জনপ্রিয়। প্রায় এক দশক আগে থেকে ফেসবুক পোস্ট এডিটের ফিচার চালু হয়। কিন্তু হোয়াটসঅ্যাপে এই সুবিধা ছিল না। ফলে ভুল সংশোধন করতে ব্যবহারকারীদের অনেক সময় মেসেজ ডিলিট করতে হতো। প্রতিদ্বন্দ্বী টেলিগ্রাম ও সিগনালে মেসেজ এডিট করার ফিচার আগে থেকেই রয়েছে।

এবার বহুল প্রতীক্ষিত এই ফিচার চালুর ঘোষণা দিয়ে ব্লগ পোস্টে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এখন থেকে ব্যবহারকারীরা চ্যাটের উপর আরও নিয়ন্ত্রণ পাবেন। যেমন ভুল বানান সংশোধন করা বা মেসেজে আরও কিছু প্রসঙ্গ যোগ করার সুযোগ তৈরি হবে। এই ফিচারটি চালু করতে আমরা মুখিয়ে আছি।

ব্লগ পোস্টে বলা হয়, একটি বার্তা এডিট করতে হলে বার্তাটির উপর চাপ দিয়ে ধরে রাখতে হবে। তখন মেনু থেকে এডিট নামের একটি অপশন নির্বাচন করতে হবে। বার্তা পাঠানোর ১৫ মিনিট পর্যন্ত এই সুযোগ থাকবে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর