রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

‘মেহনতি মানুষের কথা ভেবেই অটোরিকশা চালুর নির্দেশ’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ১০৭ সময় দেখুন
‘মেহনতি মানুষের কথা ভেবেই অটোরিকশা চালুর নির্দেশ’


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, গরিব-দুঃখী মানুষের আস্থার ঠিকানা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেহনতি মানুষের জীবন-জীবিকার কথা চিন্তা করেই ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের নির্দেশ দিয়েছেন সেই শেখ হাসিনা।

মঙ্গলবার (২১ মে) বিকেলে রাজধানীর তালতলায় অবস্থিত লায়ন্স অগ্রগতি স্কুলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু, বৃদ্ধ ও পক্ষাঘাতগ্রস্ত রোগীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠান তিনি এসব কথা বলেন। সামাজিক সংগঠন ‘সোসাইটি ফর এইড প্রোগ্রাম’ (এসএপি) অনুষ্ঠানটি আয়োজন করে।

অনুষ্ঠানে বস্ত্র ও পাটমন্ত্রী নানক বলেন, ‘সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি বার্তা আসে, ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ করা হয়েছে। তাই শ্রমিকরা বিক্ষোভ শুরু করেছেন। প্রধানমন্ত্রী শুনে অবাক হয়ে গেলেন। তিনি জানতে চান, এর কারণ কী? প্রধানমন্ত্রী তখনই পরিষ্কার করে বললেন, ওরা যা দিয়ে উপার্জন করে জীবন-জীবিকা চালায়, সেই পথ কেন বন্ধ করা হয়েছে? সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন অটোরিকশা চালু করার জন্য।’

ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য নানক জনগণের উদ্দেশে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন গরিব-দুঃখী মানুষের জন্য কাজ করেন, আমরাও ঠিক তেমনভাবে মানুষের জন্য কাজ করতে চাই। যেকোনো প্রয়োজনের কথা আপনারা আমাদের জানাবেন, আমরা আপনাদের পাশে থাকব। চেষ্টা করে যাব।

এ সময় স্থানীয় আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনআর/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর