সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

মোংলায় শেখ রাসেল দিবসে বৃক্ষরোপণ ও দোয়া অনুষ্ঠিত 

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ১৩০ সময় দেখুন
মোংলায় শেখ রাসেল দিবসে বৃক্ষরোপণ ও দোয়া অনুষ্ঠিত 


আবু হোসাইন সুমন, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ::

শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে মোংলায় শেখ রাসেল অক্সিজেন ব্যাংক ও শেখ আব্দুল হাই ব্লাড ফাউন্ডেশন’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে শেখ আব্দুল হাই প্রাথমিক বিদ্যালয় ও হাজী আফসার উদ্দিন মহিলা দাখিল মাদ্রাসা ও এতিমখানায় বৃক্ষ রোপন করা হয়।

এ সময় শেখ রাসেল অক্সিজেন ব্যাংক ও শেখ আব্দুল হাই ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি রেহানা খান, প্রধান শিক্ষিকা রত্না বিশ্বাস, পারভেজ খান, রুবেল খান, বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা, ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

পরে শেখ রাসেলের জন্য স্থানীয় মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর