বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

মোদির টুইটার হ্যাক করে বিটকয়েনের প্রচারণা, পরে উদ্ধার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ২৪১ সময় দেখুন
মোদির টুইটার হ্যাক করে বিটকয়েনের প্রচারণা, পরে উদ্ধার


আন্তর্জাতিক ডেস্ক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটার একাউন্ট হ্যাকারদের কবলে পড়েছে। তবে পরে তা উদ্ধারও করা হয়েছে। মোদির টুইটার একাউন্টে এক টুইটে এ তথ্য জানানো হয়েছে।

নরেন্দ্র মোদির টুইটার আইডিতে  হ্যাকাররা বিটকয়েনের প্রচারণা চালিয়েছেন। তার টুইটার একাউন্টে হ্যাকারদের দেওয়া পোস্টে বলা হয়, ‘ভারতে বৈধতা পাচ্ছে বিটকয়েন। ৫০০টি বিটকয়েন কিনেছে ভারত। দেশবাসীর মাঝে তা ভাগ করে দেওয়া হবে।’

পরে টুইটারে এক পোস্টে বলা হয়, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটার একাউন্টটি অল্প সময়ের জন্য হ্যাক হয়েছিল। পরে তা সুরক্ষিত করা হয়েছে। অ্যাকাউন্টে বিটকয়েন দেওয়ার প্রতিশ্রুতি সমেত একটি লিঙ্ক শেয়ার করা হয়েছিল। যা উপেক্ষা করতে হবে।’

হ্যাকারের করা টুইটটি সরিয়ে দেওয়া হলেও এর স্ক্রিনশট ঘুরছে সামাজিক মাধ্যমে। ভারতে টুইটারে #Hacked হ্যাশট্যাগ শীর্ষ উঠে এসেছে।

মোদির টুইটার হ্যাক করার পিছনে কে বা কারা জড়িত তা জানা যায়নি। এ ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রী মোদির কার্যালয়।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর