রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

‘মোবাইল কোর্টের নামে আইওয়াশ চলছে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ১২০ সময় দেখুন
‘মোবাইল কোর্টের নামে আইওয়াশ চলছে’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, বাজার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিত্যপণ্যের দাম। সরকারের বেঁধে দেওয়া দামের চেয়েও অনেক বেশি মূল্যে বিক্রি হচ্ছে ডিম, পেয়াঁজ ও আলু। দেখার যেন কেউ নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের মাঝে হাহাকার উঠেছে।

বুধবার (১১ অক্টোবর) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

জি এম কাদের বলেন, মোবাইল কোর্টের নামে আইওয়াশ চলছে; কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। সাধারণ মানুষের অভিযোগ ব্যবসায়ীদের সিন্ডিকেট ও মুনাফালোভীদের কাছে সরকার জিম্মি হয়ে পড়েছে। মুনাফালোভীরা ব্যবসার নামে মানুষের রক্ত চুষে খাচ্ছে। ক্ষমতার লোভে অন্ধ হয়ে সরকার দেশের মানুষের কষ্ট দেখতে পায় না।

তিনি বলেন, গেল ১৪ সেপ্টেম্বর ৬৪ থেকে ৬৫ টাকায় প্রতিকেজি পেয়াঁজ, ৩৫ থেকে ৩৬ টাকায় প্রতি কেজি আলু এবং ডিমের ডজন ১৪৪ টাকা নির্ধারণ করে দেয় সরকার। প্রকৃত সত্য হচ্ছে সরকার নির্ধারিত মূল্যে একদিনও ডিম, পেয়াঁজ ও আলু বিক্রি হয়নি বাজারে।

বর্তমানে বাজারে প্রতিকেজি পেয়াঁজ ১০০ থেকে ১০৫ টাকা, প্রতিকেজি আলু ৫০ থেকে ৫৫ টাকা এবং ডিমের ডজন ১৫০ থেকে ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। আয় না বাড়লেও ব্যয় কয়েকগুণ বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ বাজারে গিয়ে দিশেহারা হয়ে পড়ছে।

বিবৃতিতে জাপা চেয়ারম্যান আরও বলেন, সাধারণ মানুষের কষ্টের কথা ভেবে এখনই বাজার নিয়ন্ত্রণ ও চাহিদা মোতাবেক সরবরাহ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে মজুদদারী সিন্ডিকেটের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নিতে হবে।

সারাবাংলা/এ এইচ এইচ/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর