বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

মোস্ট ওয়ান্টেড পুলিশের আত্মসমর্পণ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ৩০০ সময় দেখুন
মোস্ট ওয়ান্টেড পুলিশের আত্মসমর্পণ


আন্তর্জাতিক ডেস্ক

পুলিশি নির্যাতনে এক বন্দির মৃত্যুর পর থেকে পলাতক থাকা থাইল্যান্ডের সাবেক আঞ্চলিক পুলিশ প্রধান থিতিসান উত্থানাফন, যিনি জো ফেরারি নামেও পরিচিত, আত্মসমর্পণ করেছেন।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) স্থানীয় সময় রাতে এক অনির্ধারিত সংবাদ সম্মেলনে তাকে হাজির করে থাই পুলিশ।

এদিকে, বন্দিকে নির্যাতনের অভিযোগ স্বীকার করে নিলেও; তার বিরুদ্ধে ওঠা ঘুষ ও দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন থিতিসান উত্থানাফন।

এর আগের মাসে, ২৪ বছর বয়সী এক মেথামফেটামিন বিক্রেতাকে আটক করে, তার কাছে ঘুষ দাবি করেন ওই পুলিশ কর্মকর্তা। ঘুষের টাকা দিতে অস্বীকৃতি জানালে মুখে পলিথিন পেঁচিয়ে তাকে বেধড়ক মারধর করেন। সেই সময় তার জুনিয়র এক কর্মকর্তা ওই ঘটনার ভিডিও ধারন করেন এবং পরবর্তীতে ইন্টারনেটে ছড়িয়ে দেন।

রাজধানী ব্যাংকক থেকে ২৫০ কিলোমিটার উত্তরে নাখন সাওয়ান অঞ্চলের পুলিশ স্টেশনে ঘটে যাওয়া ওই ঘটনার ভিডিও দেখে জনগণের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। তার জেরে নিজ স্টেশন থেকে পালিয়ে যান পুলিশ কর্মকর্তা থিতিসান।

পরে, বৃহস্পতিবার তিনি নিজের স্টেশন থেকে ১০০ কিলোমিটার দূরের একটি পুলিশ স্টেশনে গিয়ে আত্মসমর্পণ করেন।

অন্যদিকে, বিরল ওই সংবাদ সম্মেলনে গ্রেফতার পুলিশ কর্মকর্তা বলেন, ওই বন্দিকে হত্যার কোনো উদ্দেশ্য তার ছিল না। মূলতঃ তথ্য আদায় করতে গিয়ে জিজ্ঞাসাবাদের সময় তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, তার মূল লক্ষ্য ছিল মাদক কারবারিদের নিশ্চিহ্ন করা। মৃত্যু ছিল দুর্ঘটনা মাত্র।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর