শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

মৌলভীবাজারে অসহায়-দুঃস্থদের মাঝে খাদ্য সহায়তা দিল যুবলীগ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ৩৪৯ সময় দেখুন
মৌলভীবাজারে অসহায়-দুঃস্থদের মাঝে খাদ্য সহায়তা দিল যুবলীগ


সারাবাংলা ডেস্ক

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট মর্মান্তিক হত্যাকাণ্ডের সকল শহিদের স্মরণে জেলা যুবলীগের উদ্যোগে ১০০০ অসহায়-দুঃস্থর মাঝে রেশনিং পদ্ধতিতে খাদ্যদ্রব্য বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) বেলা তিনটায় মৌলভীবাজার স্টেডিয়ামে এই খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

মৌলভীবাজার জেলা যুবলীগ এর ভারপ্রাপ্ত সভাপতি বিকাশ রঞ্জন দাশের সভাপতিত্বে ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।

প্রধান অতিথির বক্তব্যে যুবলীগ সাধারণ সম্পাদক বলেন, রাজনীতি মানুষের জন্য। মানবসেবাই রাজনীতির মূল অনুষঙ্গ। শোকাবহ এই আগস্ট মাসে যুবলীগের নেতাকর্মীরা করোনার এই মহাসংকটে মানব সেবায় আত্মনিয়োগ করেছে। আর অন্য দিকে বিএনপি জামাত করছে দেশধ্বংসের ষড়যন্ত্র। দেশের জনগণকে নিরাপদ রাখতে যুবলীগের নেতাকর্মীদের বিএনপি-জামাতের ষড়যন্ত্রের ব্যাপারে সদা সজাগ থাকতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাড. মামুনুর রশিদ, মো. মোয়াজ্জেম হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল আলম জোয়ার্দ্দার সৈকত, সাংগঠনিক সম্পাদক মো. সোহেল পারভেজ, ড. মো. রেজাউল কবির, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, উপ-সাংষ্কৃতিক সম্পাদক ফজলে রাব্বি স্মরণ, উপ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া শামীম, সহ সম্পাদক আরিফুল ইসলাম, কাযনির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার মুক্তার হোসেন চৌধুলী কামাল, অ্যাড. গোলাম কিবরিয়া, নুর হোসেন সৈকত, মোবাশ্বার হোসেন স্বরাজ, নুরুল ইসলাম নুর মিয়া, কেন্দ্রীয় সদস্য শাকিল আহদ তানভীর, মোজাম্মেল মিশু, জহিরুল ইসলাম শিশির, অ্যাড. চৌধুরী হাসান মো. আব্দুল্লাহ রাজন, আব্দুল হাকিম তানভীর, ওলিউল্লাহ সৌরভ, কামরুল ইসলাম সজীব, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সহ-সভাপতি মো. জাফর ইকবাল প্রমুখ।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর