মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

ম্যাকলারেনের গোলে ডার্বির রং সবুজ-মেরুন, আইএসএলে দশম সাক্ষাতেও জয় অধরা লাল-হলুদের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ১২৮ সময় দেখুন



Last Updated:

East Bengal vs Mohun Bagan: আইএসএলের ডার্বির রং সবুজ মেরুন। প্রথম পর্বের পর দ্বিতীয় পর্বের ম্যাচেও জয় মোহনবাগানের। গুয়াহাটিতে ব্রহ্মপুত্রের তীরে নিভলো মশাল, ছুটলো পালতোলা নৌকো।

News18

আইএসএলের ডার্বির রং সবুজ মেরুন। প্রথম পর্বের পর দ্বিতীয় পর্বের ম্যাচেও জয় মোহনবাগানের। গুয়াহাটিতে ব্রহ্মপুত্রের তীরে নিভলো মশাল, ছুটলো পালতোলা নৌকো। ম্যাচে ১-০ গোলে ইস্টবেঙ্গলকে হারালো মোহনবাগান।‌ ম্যাচের গোলদাতা জেমি ম্যাকলারেন‌। দল বদল-প্লেয়ার বদল-কোচ বদলের পরও আইএসএলে ডার্বি জয় অধরা থেকে গেল লাল-হলুদের।

এদিন গুয়াহাটিতে ম্যাচ শুরু হওয়ার পর কোনও কিছু বুঝে ওঠার আগেই গোল হজম করে ফেলে অস্কার ব্রুজোর দল। ম্যাচের গোলদাতা জেমি ম্যাকলারেন। খেলার শুরু ২ মিনিটের মধ্যেই গোল করে মোহনবাগানকে গোল করে এগিয়ে দেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপার জেমি ম্যাকলারেন। এরপর ম্যাচের প্রথমার্ধে আরও একাধিক গোলের সুযোগ পেলেও বল জালে জড়াতে পারেনি মোহনবাগান।

ম্যাচের দ্বিতীয়ার্ধে গোল শোধ করার জন্য মরিয়া হয়ে ওঠে ইস্টবেঙ্গল। তবে কয়েকটি বাদে সেভাবে আক্রমণ দানা বাঁধেনি। দুই দলই বেশ কিছু আক্রমণ গড়ে তুললেও আর গোল আসেনি। ম্যাচের দ্বিতীয়ার্ধের শেষ মুহূর্তে বাগানের আক্রমণ রুখতে গিয়ে ফাউল করে ইস্টবেঙ্গলের সৌভিক চক্রবর্তী লাল কার্ড দেখেন। শেষ পর্যন্ত ১-০ গোলে জিতেই মাঠে ছাড়ে মোলিনার ছেলেরা।

আরও পড়ুনঃ সব প্রতীক্ষার অবসান! হয়ে গেল ভারতের দল ঘোষণা, কে থাকল আর কে পড়ল বাদ? জানুন বিস্তারিত

এদিন জয়ের ফলে ১৫ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে এক নম্বর জায়গা ধরে রাখল মোহনবাগান। ১১ নম্বর স্থানেই থাকল লাল-হলুদ। এই নিয়ে আইএসএলে দশবার মুখোমুখি হয়েছিল দুই প্রধান। তার মধ্যে নয়বার জিতল মোহনবাগান। এখনও জয়ের মুখ দেখলো না, ইস্টবেঙ্গল। একবার ড্র।

বাংলা খবর/ খবর/খেলা/

ম্যাকলারেনের গোলে ডার্বির রং সবুজ-মেরুন, আইএসএলে দশম সাক্ষাতেও জয় অধরা লাল-হলুদের

Next Article

বিশ্বকাপে এবার খেলা পরিচালনার দায়িত্বে রিষড়ার প্রাক্তন খেলোয়াড়



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর