মেদ ঝরানোর জন্য সকলেই মরিয়া৷ নিজেকে ফিট ও সুস্থ রাখতে সকালের হাঁটা খুবই গুরুত্বপূর্ণ। শরীরকে সতেজ রাখতে খাওয়া-দাওয়া যেমন ঠিক করতে হবে, তেমনই ব্যায়াম ও হাঁটাচলা করতে হবে। সকালে হাঁটার ফলে শরীরে রক্ত সঞ্চালনও ভাল হয়। এবং অনেক রোগ থেকেও মুক্তি পাওয়া যায়। তবে হাঁটার আগে বা পরে বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে৷ কারণ বেশিরভাগ মানুষই হাঁটার পর এমন কিছু ভুল করে থাকেন এতে লাভের পরিবর্তে ক্ষতিই হয়। হেলথলাইনের খবর অনুযায়ী, জেনে নিন হেঁটে আসার পর কী কী করতে হবে, তাহলেই ম্যাজিকের মতো হুড়মুড়িয়ে ঝরবে মেদ৷