বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

যশোরে স্কুলের রেজিস্ট্রেশনের টাকা দিতে না পারায় স্কুলছাত্রীর আত্মহত্যা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২১ নভেম্বর, ২০২১
  • ৮৪৫ সময় দেখুন
যশোরে স্কুলের রেজিস্ট্রেশনের টাকা দিতে না পারায় স্কুলছাত্রীর আত্মহত্যা


ইয়ানূর রহমান ::

যশোর শহরতলীতে স্কুলের রেজিস্ট্রেশনের টাকা দিতে না পারায় জান্নাতুল ফেরদৌস দোলা (১৫) নামে এক স্কুলছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। দোলা যশোর শহরতলীর সুজলপুর গ্রামের ইয়ার আলীর মেয়ে।

দোলার পিতা জানিয়েছেন, দোলা ধর্মতলা কদমতলা এলাকার পপুলার কিন্ডারগার্টেনের দশম শ্রেণির ছাত্রী। তার দশম শ্রেণির রেজিস্ট্রেশনের জন্য ৮ হাজার টাকা পাওনা ছিলো।

এক হাজার টাকা দেয়া হয়। কিন্তু ৭ হাজার টাকা বকেয়া ছিলো। ওই টাকা দিতে পারেননি তিনি। গত শনিবার কিন্ডারগার্টেনের কয়েকজন শিক্ষক বাড়িতে গিয়ে ছিলেন।

কিন্তু হাতে কোন টাকা না থাকায় তিনি বকেয়া পরিশোধ করতে পারেননি। শিক্ষকরা বাড়ি থেকে চলে গেলে দোলা বাড়িতে হট্টোগোল করে। পরে বিকেলে ঘরে ঢুকে ঘরের আড়ার সাথে দড়ি ঝুলিয়ে গলাই ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

পরে পরিবারের লোকজন টেরপেয়ে তাকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নেয়। কিন্তু হাসপতালে নেয়ার আগেই দোলা মারা যান বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়ে দেন। রোববার সকালে তার পোস্ট মর্টেম হয়েছে।

মৃতের সুরতহাল রিপোর্ট তৈরিকারী কোতয়ালী থানার এসআই রফিকুল ইসলাম জানিয়েছেন, দোলা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তার গলায় দাগ রয়েছে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর