বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

যশোরে গলা কাটা নারীর লাশ উদ্ধার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ১৬৪ সময় দেখুন
যশোরে গলা কাটা নারীর লাশ উদ্ধার



ইয়ানূর রহমান, যশোর প্রদতিনিধি ::

যশোর শহরের আশ্রম মোড়ে রওশনারা রশনি (৫২) নামে এক নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত ৭টার দিকে ঘরের তালা ভেঙ্গে পুলিশ লাশ উদ্ধার করে। নিহত রশনি ওই এলাকার মৃত- মোস্তাফিজুর রহমানের স্ত্রী বলে জানা গেছে।তবে কে বা কারা কি কারণে তাকে হত্যা করেছে তা উদঘাটনে পুলিশ কাজ করছে।

নিহতের স্বজন ও প্রতিবেশীরা জানান, রোশনির দুই সন্তানের মধ্যে ছেলে আমেরিকা প্রবাসী এবং মেয়ে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। তিনি বাড়িতে একাই বসবাস করতেন। তার সাথে এলাকার মানুষের খুব একটা যোগাযোগ ছিল না। আজ সকালেও তিনি ফোনে আমেরিকা প্রবাসী নাতি নাতনিদের সাথে কথা বলেছেন। বিকেলে তার মা ওই বাড়িতে এসে ঘরের দরজায় তালা মারা দেখতে পান। ফোন করলেও সেটি বন্ধ পান। এরপর জানালা দিয়ে ঘরের ভিতরে জিনিসপত্র এলোমেলো দেখতে পান।

বিষয়টি সন্দেহজনক হওয়ায় তিনি প্রতিবেশীদের ডেকে আনেন এবং পুলিশকে খবর দেন। এরপর পুলিশ গিয়ে দরজা ভেঙে ঘরের মধ্যে বক্স খাটের ভিতরে লুকিয়ে রাখা রোশনির গলা কাটা লাশ উদ্ধার করে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন জানান, নিহতের আত্মীয়-স্বজনের সাথে কথা বলে জানা গেছে সকালেও তাকে অনেকে জীবিত দেখেছেন। দুপুর থেকে সন্ধ্যার মধ্যে যে কোনো সময় এই হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে। হত্যার সাথে জড়িতদের সনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর