বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

যশোর শিক্ষাবোর্ডে ফলাফলে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ১৩৮ সময় দেখুন
যশোর শিক্ষাবোর্ডে ফলাফলে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে



ইয়ানূর রহমান, যশোর প্রতিনিধি ::

এবারের এসএসসি পরীক্ষায় যশোর শিক্ষাবোর্ডে ফলাফলে মেয়েদেরচেয়ে পিছিয়ে রয়েছে ছেলেরা। গত কয়েক বছর ধরে যশোর বোর্ডে মেয়েদের টপকাতে পারছে না ছেলেরা। শিক্ষা বোর্ড সূত্র মতে জানা যায়, যশোর বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১৭ হাজার ২৭৫ জন মেয়ে। আর ১৩ হাজার ৬১৭ জন ছেলে পেয়েছে জিপিএ-৫। পাসের হারেও এগিয়ে মেয়েরা। ছাত্রীদের গড় পাসের হার ৯৫ দশমিক ৯২জন।

ছাত্রদের পাসের হার ৯৪ দশমিক ৪৩। ২০২১ সালে ছাত্রীদের পাসের হার ৯৩ দশমিক ৭৯ এবং ছাত্রদের পাসের হার ৯২ দশমিক ৪২। ২০২০ সালে ছাত্রীদের গড় পাসের হার ৮৮ দশমিক ৭৯ এবং ছাত্রদের পাসের হার ৮৫ দশমিক ৮২। ২০১৯ সালে ছাত্রীদের গড় পাসের হার ৯২৮ দশমিক ২৪ এবং ছাত্রদের পাসের হার ৮৯ দশমিক ৫৩।

এদিকে, দুপুর দেড়টায় শিক্ষামন্ত্রী দীপু মনির আনুষ্ঠানিক ব্রিফিংয়ের পর প্রেসক্লাব যশোরে পরিসংখ্যান উপস্থাপন করে ব্রিফিং করেন যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধবচন্দ্র রুদ্র।

তিনি বলেন, এবার সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষাগ্রহণ এবং পরীক্ষার্থীদের জন্য নানা অপশন থাকায় পাসের হার বেড়েছে। ব্রিফিংয়ের সময় উপস্থিত ছিলেন- কলেজ পরিদর্শক কে এম রব্বানী, উপ কলেজ পরিদর্শক মদন মোহন দাশ ও উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) ফজলুর রহমান।

অপরদিকে, সকাল থেকে ফল প্রত্যাশীরা তাদের প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানে ভিড় করতে থাকে। সকাল সাড়ে ১১টার পর থেকেই অনলাইন এবং মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমে ফলাফল জেনে আনন্দে মেতে ওঠেন শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা।
বাজনার তালে তালে আনন্দ, নাচ ও হৈহুল্লোড়ের পাশাপাশি মিষ্টি বিতরণ করেন অনেকে। কাঙ্ক্ষিত ফলাফলে খুশি শিক্ষার্থীরা।

সন্তানের সাফল্যে আনন্দ অশ্রু ঝরে অনেক অভিভাবকের। এর উল্টো চিত্রও দেখা যায়। কাঙিক্ষত ফল না পেয়ে অনেক পরীক্ষার্থী কান্নায় ভেঙে পড়ে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর