রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

যাত্রাবাড়ী টোলপ্লাজায় আগুন, চলছে সংঘর্ষ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ১১৩ সময় দেখুন
যাত্রাবাড়ী টোলপ্লাজায় আগুন, চলছে সংঘর্ষ


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট রওনা হলেও পুলিশ প্রটেকশনের অভাবে পৌঁছতে পারছে না। অন্যদিকে, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে র‌্যাব, পুলিশ ও বিজিবি কাজ করছে। সেইসঙ্গে সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ছুড়ে কোটা আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

বুধবার (১৭ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে ঘটনার সুত্রপাত হয় বলে জানান প্রত্যক্ষদর্শী শাহিনুর রহমান শাহিন। সেইসঙ্গে ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, টোল প্লাজায় আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট পাঠানো হয়েছে। তবে পুলিশ প্রটেকশনের অভাবে রাস্তায় আটকে আছে।

শাহিন সারাবাংলাকে বলেন, ‘বাইরে থেকে সাউন্ড গ্রেনেডের প্রচণ্ড শব্দ শোনা যাচ্ছে। দরজা-জানালা বন্ধ করে আছি। এর পরেও টিয়ারশেলের ঝাঁঝাঁলো গন্ধ আসছে ঘরের ভেতর। সড়কে সম্পূর্ণভাবে যান চলাচল বন্ধ রয়েছে। অন্যদিকে, আন্দোলনকারীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে।’

শনির আখড়া এলাকার আরেক বাসিন্দা বলেন, ‘পুলিশ, আওয়ামী লীগ ও কোটা আন্দোলনকারীদের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ চলছে। এখানে যোগ দিয়েছে দনিয়া কলেজের শিক্ষার্থীরাও। পুলিশ গাড়ি দিয়ে গুলি ছুড়ছে। আরেকটি গাড়ি দিয়ে সাউন্ড গ্রেনেড ছুড়ছে। যার শব্দে টেকা যাচ্ছে না। ঝাঁঝাঁলো গ্যাসও ছাড়ছে। পুরো এলাকায় কেউ থাকতে পারছে না, নাক-মুখ জ্বলছে।’

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল হক বলেন, ‘এখন কথা বলার সময় নাই। টোলপ্লাজায় আগুন দিয়েছে আন্দোলনকারীরা। ধাওয়া-পাল্টাধাওয়া হচ্ছে। সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।’

পুলিশ জানিয়েছে, যাত্রাবাড়ী থানা থেকে কুতুবখালী পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ। অন্যদিকে, হানিফ ফ্লাইওভারের কুতুবখালী টোলপ্লাজা, মোটরসাইকেল ও সিএনজি পুড়িয়ে দিয়েছে আন্দোলনকরীরা। এর আগে যাত্রাবাড়ী থানায় হামলার ঘটনা ঘটে। থানার সামনে প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। তারা কিছুক্ষণের মধ্যে অ্যাকশনে যাবে।

সারাবাংলা/ইউজে/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর