রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

যারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে তারা দেশের শত্রু: রওশন এরশাদ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৭ জুলাই, ২০২৪
  • ১০৭ সময় দেখুন


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান রওশন এরশাদ বলেছেন, সশস্ত্র সন্ত্রাসীরা যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তার নিন্দা জানানোর ভাষাও আমি হারিয়ে ফেলেছি। যারা দেশের এতবড় ক্ষতি করেছে, তাদের রাষ্ট্রদ্রোহ আইনে বিচার করা প্রয়োজন।

তিনি বলেন, কোনো দেশের নাগরিক রাষ্ট্রের সম্পদ এভাবে ধ্বংস করতে পারে না। যারা করেছে, তারা দেশের শত্রু।

শনিবার (২৭ জুলাই) রাজধানীর বনানীস্থ এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল প্লাজা পরিদর্শন করেন তিনি। এসময় তার সঙ্গে ছিলেন পার্টির মহাসচিবসহ শীর্ষ নেতারা। পরে সেখান থেকে রওশন এরশাদ চেয়ারম্যান বাড়িস্থ পুড়ে যাওয়া সেতু ভবনে যান। এসময় জাপা চেয়ারম্যান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

রওশন এরশাদ বলেন, আমি মিডিয়ার মাধ্যমে আমাদের রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের ছবি দেখে বিশ্বাস করতে পারিনি। তাই আজ আমি নিজের চোখে এই ধ্বংসযজ্ঞ দেখতে এসেছি। আমার এই বয়সে দেশের এই ছবি দেখতে হবে তা ভাবতেও পারিনি। এই ক্ষতি হয়তো পুষিয়ে উঠতে সরকারের কষ্ট হবে কিন্তু মনের ক্ষত আমরা মুছতে পারব না।

দেশের কোমলমতি ছাত্র সমাজ ন্যায়সঙ্গত কিছু দাবি জানিয়েছিল উল্লেখ করে রওশন বলেন, আমরাও তাদের দাবির প্রতি সমর্থন দিয়েছিলাম। সুপ্রিম কোর্টের রায়ে ছাত্রদের দাবি বাস্তবায়িত হয়েছে। ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে চক্রান্তকারীদের অনুপ্রবেশ ঘটায় আন্দোলনে সহিংসতা দেখা দেয়। তার জন্য অনেক ছাত্রের অমূল্য জীবন হারিয়ে যায়। পাশাপাশি সাধারণ অনেক মানুষ এবং আইন-শৃঙ্খলা বাহিনীর অনেক সদস্যও প্রাণ হারিয়েছেন। জীবন মৃত্যুর সঙ্গে অনেকে সংগ্রাম করছেন। এই ক্ষতি পূরণ হওয়ার নয়।

তিনি বলেন, আমি সব হত্যাকাণ্ডের বিচার দাবি করছি। যারা মারা গেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।

এসময় রওশন এরশাদ বলেন, নিহতদের পরিবার-পরিজনকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে এবং যারা আহত হয়েছেন, তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে।

সারাবাংলা/এএইচএইচ/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর