শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাকেরগঞ্জে হত্যা’চেষ্টার ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবিতে মানববন্ধন শেষে আবারও ২জনকে কুপিয়ে জখম! সাপাহারে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারপিট! আহত-১ কালিয়াকৈরে বোয়ালী কেন্দ্রীয় মন্দিরে অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠান বিএনপি সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করবে-এমপি মজিবুর রহমান এমপি ঠাকুরগাঁওয়ে ডলার প্রতারণা, ৫ জন আটক ভূঞাপুরে প্রতিবন্ধী তরুণী ধর্ষণকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন বুদ্ধিপ্রতিবন্ধীকে বলাৎকারে হাসপাতালের ওয়ার্ডবয় আটক বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ফুলকুঁড়ি আসর সবুজমেলা শাখার উদ্যোগে পরিবেশ বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত। মার্কিন ভিসা প্রার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে জরুরি নির্দেশনা কক্সবাজারে আস্থা লাইফের প্রফেশনাল বিজনেস ডেভেলপমেন্ট ট্রেনিং ও মিটিং অনুষ্ঠিত বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন ‘ইউট্যাব’ থেকে ঢাবি উপাচার্যের পদত্যাগ

যুক্তরাজ্যে করোনায় মৃত্যুহীন এক দিন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ২৭৯ সময় দেখুন
যুক্তরাজ্যে করোনায় মৃত্যুহীন এক দিন


আন্তর্জাতিক ডেস্ক

করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর এই প্রথম যুক্তরাজ্যে ২৪ ঘণ্টায় কোনো করোনায় আক্রান্ত ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেনি। অর্থাৎ, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ২৮ দিনের মধ্যে কোনো রোগী মারা যাননি এ দিন।

বিবিসির খবরে বলা হয়, ২০২০ সালের মার্চ মাসের পর এই প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক দিনে কোনো মৃত্যু হয়নি যুক্তরাজ্যে।

উল্লেখ্য, যুক্তরাজ্য ব্যাপক ভ্যাকসিনেশন কার্যক্রম পরিচালনা করা দেশগুলোর মধ্যে অন্যতম। দেশটিতে এ পর্যন্ত ৬ কোটি ৫২ লাখের বেশি মানুষ অন্তত এক ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছেন।

তবে গত ২৪ ঘণ্টায় যুক্তরাজ্যে নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩ হাজার ১৬৫ জন। এ সপ্তাহে আক্রান্তের হার গত সপ্তাহের তুলনায় বেড়েছে। উল্লেখ্য, গত ২৪ মে যুক্তরাজ্যে আক্রান্ত হয়েছিলেন ২ হাজার ৪৯৩ জন।

যুক্তরাজ্যে করোনায় মৃত্যুহীন এক দিন

করোনাভাইরাসে বিপর্যস্ত দেশগুলোর মধ্যে অন্যতম যুক্তরাজ্য। দেশটিতে এ পর্যন্ত ৪৪ লাখ ৮৭ হাজার ৩৩৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ২৭ হাজার ৭৮২ জন।

সম্প্রতি দেশটিতে সংক্রমণের হার বেড়েছে। করোনাভাইরাসের নতুন নতুন ভ্যারিয়েন্ট, যেমন: ভারতীয় ও যুক্তরাজ্য ভ্যারিয়েন্টের প্রভাবেই এমনটা হচ্ছে বলে মত বিশেষজ্ঞদের।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom