বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

যুক্তরাষ্ট্রের রাস্তায় ফের বন্দুক হামলা, প্রাণ গেল ৩ জনের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৫ জুন, ২০২২
  • ২১৪ সময় দেখুন
যুক্তরাষ্ট্রের রাস্তায় ফের বন্দুক হামলা, প্রাণ গেল ৩ জনের


আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রে ফের বন্দুক হামলায় প্রাণ ঝরেছে ৩ জনের। আহত হয়েছেন অন্তত ১১ জন। শনিবার (৪ জুন) ফিলাডেলফিয়ার ব্যস্ত সড়কে কয়েকজন ব্যক্তি ভিড়ের মধ্যে নির্বিচারে গুলিবর্ষণ করেন।

স্থানীয় পুলিশ পরিদর্শক ডিএফ পেস সংবাদমাধ্যমে বলেছেন, বন্দুক হামলায় দুই পুরুষ ও এক নারীর মৃত্যু হয়েছে। তিনি বলেন, কয়েকজন সক্রিয় হামলাকারী ভিড়ের মধ্যে একসঙ্গে গুলি চালায়। এতে আহত হয়েছেন ১১ জন।

পেস বলেন, ফিলাডেলফিয়ার সাউথ স্ট্রিটে শত শত মানুষ উইকেন্ডের ছুটি উদযাপন করছিলেন। এসময় বন্দুকধারীরা গুলি চালায়। কর্তব্যরত পুলিশ কর্মকর্তা এক হামলাকারীকে লক্ষ্য করে গুলি করেন। তবে গুলিটি হামলাকারীর শরীরে লেগেছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, এ ঘটনায় এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ। তবে ঘটনাস্থল থেকে হামলায় ব্যবহৃত অস্ত্র  ও গুলি উদ্ধার করা হয়েছে।

যুক্তরাষ্ট্রে নির্বিচারে গুলির ঘটনা বেড়েই চলছে। চলতি বছর অন্তত ২৩৯টি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। গত মাসের শেষ সপ্তাহে যুক্তরাষ্ট্রে টেক্সাসের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে ১৯ শিক্ষার্থীসহ ২১ জন নিহত হয়। এরপর ক্যালিফোর্নিয়ার গির্জায়, নিউইয়র্কের শপিং মল এবং ওকলাহোমার একটি হাসপাতালে নির্বিচারে গুলিবর্ষণের ঘটনা

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর