বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

‘যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে গাজায় আগ্রাসন চালাচ্ছে ইসরাইল’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ১২৮ সময় দেখুন
‘যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে গাজায় আগ্রাসন চালাচ্ছে ইসরাইল’


আন্তর্জাতিক ডেস্ক

সাত দিনের যুদ্ধবিরতি শেষে গাজা উপত্যকায় ফের হামলা শুরু করেছে ইসরাইল। লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর অভিযোগ, যুক্তরাষ্ট্রের পরামর্শেই গাজা উপত্যকায় আগ্রাসন শুরু করেছে ইসরাইল।

হিজবুল্লাহর নির্বাহী পরিষদের ভাইস চেয়ারম্যান আলী দামুশ এক বিবৃতিতে বলেন, শুরু থেকেই এই যুদ্ধটি ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে আমেরিকার যুদ্ধ ছিল। আমেরিকার সকল অবস্থান এবং ঘটনাক্রমে ইঙ্গিত দেয় যে, তারা কেবল অংশীদার নয়, বরং এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণকারী।

তিনি বলেন, ইসরাইল হলো হাতিয়ার, যারা মার্কিন সিদ্ধান্ত বাস্তবায়ন করে। গাজা এবং সমগ্র অঞ্চলের প্রতিরোধে ইসরাইলিরা এই যুদ্ধে তাদের লক্ষ্য অর্জন করতে পারবে না এবং আমেরিকা ও ইসরাইলিরা এই অঞ্চলে আধিপত্য বিস্তার করতে পারবে না।

গত ৭ অক্টোবর ইসরাইলে আকস্মিক হামলা চালায় হামাস। এতে প্রায় ১৪০০ ইসরাইলি নিহত হয়। হামাসের হাতে জিম্মি হয় আরও অন্তত ২৪০ ইসরাইলি। এর প্রতিক্রিয়ায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরাইল। গাজা উপত্যকায় দেড় মাস অব্যাহত ইসরাইলি হামলায় ১৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়। শুরু থেকেই ফিলিস্তিনি হামলা চালানোর পক্ষে ইসরাইলকে সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। ইসরাইলে যেন ইরান বা হিজবুল্লাহ হামলা না চালায় সে জন্য ইসরাইল উপকূলে অতিরিক্ত নৌ সেনা মোতায়েন করে রেখেছে যুক্তরাষ্ট্র।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর