বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে মন্ত্রীর বক্তব্য ‘উসকানিমূলক’: হেফাজত From 26/4 to 145/4: Sameer Rizvi reveals what Tristan Stubbs told him during six-wicket victory | Cricket News গোদাগাড়ীতে ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার অতিরিক্ত দামে তেল বিক্রয়ের অভিযোগে দৌলতপুরে দুই ব্যবসার  ৫০ হাজার টাকা জরিমানা Priyadarshan ‘Won’t Stop’ Amid Hera Pheri 3 Delay, Says Writer Rohan Shankar: ‘Sir Works A Lot, Just Shot…’ | Exclusive | Bollywood News দৌলতপুরে মালচিং পদ্ধতিতে সবজি চাষের প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত আধুনিক প্রযুক্তি ব্যবহারে চরাঞ্চলের কৃষিতে আসছে নতুন সম্ভাবনা চট্টগ্রামের আনোয়ারায়/ মাদ্রাসাছাত্রকে কিল-ঘুষি মেরে হাসপাতালে পাঠালো প্রতিবেশী সংযুক্ত আরব আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত শ্যামনগরের গাবুরাতে ছাগল পালনের উপর প্রশিক্ষণ দিয়েছে ফেইথ ইন এ্যাকশন ‘Could have got Prasidh Krishna earlier’: Shubman Gill admits after GT’s loss to PBKS | Cricket News

যুক্তরাষ্ট্রের ১৯ দেশে অভিবাসন কার্যক্রম সম্পূর্ণ বন্ধের ঘোষণা ট্রাম্পের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৯৫ সময় দেখুন
যুক্তরাষ্ট্রের ১৯ দেশে অভিবাসন কার্যক্রম সম্পূর্ণ বন্ধের ঘোষণা ট্রাম্পের


বিশ্বের ১৯টি দেশের অভিবাসন-সংক্রান্ত সব ধরনের কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার (২ ডিসেম্বর) এক বিবৃতিতে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘোষণা দেন। সিদ্ধান্তের ফলে এসব দেশের নাগরিকরা আর যুক্তরাষ্ট্রের অভিবাসন, গ্রিন কার্ড বা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন না।

ট্রাম্প প্রশাসনের দাবি, জাতীয় নিরাপত্তা ও সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত জুনে দেশগুলোকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করে আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছিল যুক্তরাষ্ট্র। নতুন ঘোষণার মাধ্যমে তা পূর্ণ নিষেধাজ্ঞায় রূপ নিল।

ওয়াশিংটন ডিসিতে গত সপ্তাহে ন্যাশনাল গার্ডের দুই সদস্যের ওপর গুলি চালায় এক আফগান শরণার্থী। এতে এক সেনা নিহত হন এবং আরেকজন গুরুতর আহত হন। এ ঘটনার পরই তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে শরণার্থী গ্রহণ বন্ধের ইঙ্গিত দেন ট্রাম্প। পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে ১৯ দেশের ওপর অভিবাসন নিষেধাজ্ঞা জারি করা হলো।

যে ১৯ দেশের ওপর নিষেধাজ্ঞা আফগানিস্তান, মিয়ানমার, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান, ইয়েমেন, বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরালিওন, টোগো, তুর্কমেনিস্তান, ভেনেজুয়েলা

হামলার ঘটনার পর মন্ত্রিসভার বৈঠকেও কঠোর অবস্থান নেন ট্রাম্প। বৈঠকে তিনি সোমালিয়ার শরণার্থীদের ‘আবর্জনা’ বলে আখ্যা দেন। এমনকি সোমালি বংশোদ্ভূত মার্কিন কংগ্রেসওম্যান ইলহান ওমরকেও একই মন্তব্যের মাধ্যমে অপমান করেন।

যুক্তরাষ্ট্র সরকারের অফিসিয়াল বিবৃতিতেও ন্যাশনাল গার্ডের দুই সেনার ওপর হামলার ঘটনাকে ১৯ দেশের ওপর অভিবাসন নিষেধাজ্ঞার মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর