বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

যুক্তরাষ্ট্রে গর্ভপাত ক্লিনিক বন্ধ হচ্ছে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৫ জুন, ২০২২
  • ১৯০ সময় দেখুন
যুক্তরাষ্ট্রে গর্ভপাত ক্লিনিক বন্ধ হচ্ছে


আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট গর্ভপাতের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়ার পর সেখানকার বেশ কিছু অঙ্গরাজ্যে গর্ভপাত ক্লিনিকগুলো বন্ধ হওয়া শুরু হয়েছে। ৫০ বছর ধরে চলমান রো বনাম ওয়েড মামলার রায়ে সুপ্রিম কোর্ট দেশটির প্রায় অর্ধেক অঙ্গরাজ্যই শিগগিরই গর্ভপাতের ওপর বিধিনিষেধ দিতে যাচ্ছে।

ইতোমধ্যেই, ১৩ অঙ্গরাজ্যে গর্ভপাতকে অপরাধ হিসেবে গণ্য করতে আইন-সংবিধান সংশোধনের মতো পদক্ষেপ নিয়েছিল। সুপ্রিম কোর্টের আদেশে এখন সেগুলো কার্যকর হবে। প্রেসিডেন্ট জো বাইডেন রিপাবলিকান অধ্যুষিত সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে দুঃখজনক ভুল হিসেবে অ্যাখ্যা দিয়েছেন।

এদিকে, ওই আদেশের পর যুক্তরাষ্ট্রের বেশ কিছু শহরে গর্ভপাতের অধিকারের পক্ষে বিক্ষোভের খবর পাওয়া যাচ্ছে। অ্যারিজোনা অঙ্গরাজ্যে বিক্ষোভকারীরা ক্যাপিটল ভবনের দরজা-জানালায় ধাক্কাধাক্কি শুরুর পর পুলিশকে কাঁদানে গ্যাস ছুড়তে হয়েছে। লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভকারীরা মহাসড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছিল।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, সুপ্রিম কোর্টের আদেশ নারীদের জীবন ও স্বাস্থ্যকে ঝুঁকির মুখে ফেলেছে।

যেসব রাজ্যে গর্ভপাত বৈধ থাকবে, অন্য রাজ্যগুলো থেকে সেখানে নারীদের যেতে যেন বাধার মুখে পড়তে না হয় তা নিশ্চিতে এবং গর্ভনিরোধক ও ১০ সপ্তাহ পর্যন্ত গর্ভধারণ বন্ধে বিভিন্ন ওষুধ সহজে পেতে পারে সেজন্য বিভিন্ন রাজ্য কর্তৃপক্ষ ও স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে কাজ করারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের রাজ্য ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন ও ওরেগনের গভর্নরার অন্য রাজ্য থেকে গর্ভপাত করাতে আসা রোগীদের সুরক্ষা দেওয়ার অঙ্গীকার করেছেন। পেনসিলভানিয়া, মিশিগান ও উইসকনসিনের মতো কিছু কিছু রাজ্যের বাসিন্দাদের মধ্যে গর্ভপাতের পক্ষে-বিপক্ষে সমর্থন প্রায় সমান সমান। এসব রাজ্যে প্রত্যেকটি নির্বাচনের ফলের উপর সেখানে গর্ভপাত বৈধ থাকবে কিনা তা নির্ভর করতে পারে।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর