রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

যুক্তরাষ্ট্র সফরে নেতাদের ওপর হামলায় নিন্দা এনসিপির

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৬ সময় দেখুন


ঢাকা: সরকারি আমন্ত্রণে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্র সফরে অংশগ্রহণকারী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আখতার হোসেন ও তাসনিম জারার ওপর বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলার অভিযোগ তুলেছে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স। এ ঘটনাকে রাজনৈতিক সহিংসতার বহিঃপ্রকাশ এবং রাষ্ট্রের কূটনৈতিক মর্যাদা ও নিরাপত্তা ব্যবস্থার চরম ব্যর্থতা বলে মন্তব্য করেছে সংগঠনটি।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমকে পাঠানো ডায়াস্পোরা অ্যালায়েন্স এক বিবৃতিতে প্রশ্ন তোলে—“যদি সরকারি সফরের অংশগ্রহণকারীরাই ন্যূনতম নিরাপত্তা না পান, তবে বিদেশে বাংলাদেশি কনস্যুলেট ও দূতাবাসগুলোর অস্তিত্বের যৌক্তিকতা কোথায়?”

সংগঠনটি অভিযোগ করে, বাংলাদেশ সরকার এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সফররত ব্যক্তিদের নিরাপত্তা প্রদানে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। এ বিষয়ে অবিলম্বে দৃঢ় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে তারা তিন দফা দাবি উপস্থাপন করেছে:

১. বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার এবং নিউইয়র্ক সিটি প্রশাসনের কাছে সরাসরি অভিযোগ জানাতে হবে।

২. নিউইয়র্ক কনস্যুলেট জেনারেলসহ সম্পূর্ণ ফরেন সার্ভিস টিমকে অবিলম্বে চাকরিচ্যুত করতে হবে।

৩. সফরের পরবর্তী অংশে প্রত্যেক সফরসঙ্গীর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, হামলার সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য সফরসঙ্গীরাও উপস্থিত ছিলেন এবং আওয়ামী সমর্থক হামলাকারীদের তোপের মুখে পড়েন। তবে মূল লক্ষ্যবস্তু করা হয়েছিল এনসিপি নেতাদেরকে। জুলাই বিপ্লবে সক্রিয় ভূমিকা রাখার কারণে আখতার হোসেনকে আগে গ্রেফতার ও নির্যাতনের শিকার হতে হয়েছিল বলেও উল্লেখ করা হয়।

এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স বলেছে, বিদেশি মাটিতে আওয়ামী লীগের এই ধরনের সন্ত্রাসী হামলা শুধু প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তার জন্য নয় বরং বাংলাদেশের আন্তর্জাতিক মর্যাদা ও গণতান্ত্রিক ভবিষ্যতের জন্যও হুমকি। সংগঠনটি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে কার্যকর পদক্ষেপ দাবি করেছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর