বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

যুদ্ধবিরতিতে গাজায় সহযোগিতা জোরদারের নির্দেশ ইইউ প্রধানের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ১২০ সময় দেখুন
যুদ্ধবিরতিতে গাজায় সহযোগিতা জোরদারের নির্দেশ ইইউ প্রধানের


আন্তর্জাতিক ডেস্ক

ইউরোপীয় কমিশনকে গাজায় ত্রাণ বিতরণ বাড়ানোর নির্দেশ দিয়েছেন ইইউ প্রধান উরসুলা ভন ডার লেইন। বুধবার (২২ নভেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমি আন্তরিকভাবে যুদ্ধবিরতির চুক্তিকে স্বাগত জানাই’।

এর আগে, ইসরাইল-হামাস জিম্মি মুক্তির অধীনে ৪ দিনের একটি মানবিক যুদ্ধবিরতি ঘোষণা করা হয়।

ইইউ প্রধান বলেন, ‘ইউরোপীয় কমিশন গাজায় মানবিক যুদ্ধবিরতিটি ব্যবহার করে সর্বাত্মক মানবিক সহায়তা জোরদারের চেষ্টা করবে।’

যুদ্ধবিরতির আওতায় অবরুদ্ধ গাজায় সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। তবে চিকিৎসা ও জ্বালানিসহ যেসব অনুদান গাজায় পাঠানো হবে তা যেনো নির্বিঘ্নে প্রবেশ করতে পারে তা নিশ্চিত করার দাবি জানিয়েছে হামাস। একইসঙ্গে যুদ্ধবিরতি চলাকালীন গাজায় কাউকে গ্রেফতার করতে পারবে না ইসরায়েলি সেনারা।

ইসরাইলের মন্ত্রিসভায় অনুমোদিত প্রস্তাব থেকে জানা গেছে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস তাদের হাতে বন্দি থাকা ৫০ জনের মতো ইসরাইলি জিম্মিকে মুক্তি দেবে। বিনিময়ে অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা আপাতত বন্ধ রাখবে ইসরাইল।

সারাবাংলা/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর