শনিবার, ০২ মে ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
IPL 2026: ‘I want MS Dhoni’s five trophies’- KL Rahul after surpassing him on IPL list | Cricket News Raja Shivaji, The Devil Wears Prada 2 Get Post-Midnight Shows In Mumbai Amid Huge Demand | DEETS Inside | Bollywood News কর্ণফুলীতে শ্রমিক কল্যান ফেডারেশনের উদ্দ্যোগে মে দিবস উৎযাপন ভূঞাপুরে শ্রমিক দিবসে র‌্যালি-পথসভা শেষে আকর্ষণীয় লাঠিখেলা কালিয়াকৈর ঢাকা টাংগাইল মহাসড়কের পাশে ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন, ভোগান্তিতে পথচারী ও শিক্ষার্থীরা কর্ণফুলীতে ষড়যন্ত্রমূলক মিথ্যা অপবাদের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি ‘Don’t count Vaibhav Sooryavanshi’s age’: Shikhar Dhawan’s bold India debut statement | Cricket News কালিয়াকৈরে মহাসড়কে মৃত্যুর ফাঁদ,ফায়ার সার্ভিসের সামনে ফুটওভার ব্রিজের দাবিতে ফুঁসছে ১০ হাজার শ্রমিক Shah Rukh Khan Unveils Saif Ali Khan’s Kartavya Poster; Sambhavna Seth And Avinash Dwivedi Announce Pregnancy | Bollywood News কালিয়াকৈরে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড

যুদ্ধে এ পর্যন্ত ১৬০টির বেশি ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৩৪৯ সময় দেখুন
যুদ্ধে এ পর্যন্ত ১৬০টির বেশি ড্রোন ভূপাতিতের দাবি ইরানের


ইরান দাবি করেছে, চলমান সংঘাতের মধ্যে তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী ১৬০টিরও বেশি শত্রু ড্রোন ভূপাতিত করেছে। একই সঙ্গে বেশ কয়েকটি আধুনিক যুদ্ধবিমান ও ডজনখানেক ক্রুজ ক্ষেপণাস্ত্রও ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে দেশটি।

সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনের বরাতে এ তথ্য জানা গেছে।

ইরানের জাতীয় বিমান প্রতিরক্ষা বাহিনীর যৌথ সদর দফতরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলিরেজা এলহামি রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএকে দেওয়া এক বিবৃতিতে বলেন, ইরানি সেনারা আধুনিক দেশীয় প্রযুক্তি ও সরঞ্জাম ব্যবহার করে শত্রুপক্ষের যুদ্ধবিমান ও ড্রোনের বিরুদ্ধে সফলভাবে প্রতিরোধ গড়ে তুলছে।

তিনি জানান, ধ্বংস করা ড্রোনগুলোর মধ্যে উন্নত প্রযুক্তির হারমেস ও লুকাস নামের মানববিহীন বিমানও রয়েছে।

এলহামি আরও বলেন, নতুন কৌশল, প্রতিরক্ষা ব্যবস্থায় উদ্ভাবনী প্রযুক্তি এবং আধুনিক সরঞ্জামের ব্যবহারের ফলেই এসব সফলতা এসেছে। এর ফলে শত্রুপক্ষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বলেও তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, ইরানের বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো সর্বাধুনিক দেশীয় পদ্ধতি ও প্রযুক্তি ব্যবহার করে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ও উন্নত ড্রোন মোকাবিলায় সর্বদা প্রস্তুত রয়েছে।

এর আগে প্রেসটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, একদিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ৫ ড্রোন-যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা একদিনে অন্তত দুটি যুদ্ধবিমান, দুটি ক্ষেপণাস্ত্র এবং তিনটি ড্রোন ভূপাতিত করেছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom