শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

যুবসমাজের সমস্যার সমাধানেই জাতির সম্ভাবনা নিহিত – স্থানীয় সরকার মন্ত্রী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ১০০ সময় দেখুন
যুবসমাজের সমস্যার সমাধানেই জাতির সম্ভাবনা নিহিত – স্থানীয় সরকার মন্ত্রী


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক ::

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম যুব সমাজের সমস্যা ও প্রতিবন্ধকতা শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বলেছেন, যুবসমাজের সমস্যার সমাধান করলেই জাতির অনেক সমস্যা সমাধান হয়ে যায়। যুবসমাজের সম্ভাবনা বিকশিত হওয়ার মতো পরিবেশ নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার কাজ করে যাচ্ছে।

তিনি আজ ঢাকায় একটি অভিজাত হোটেলে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) ও একশন এইড আয়োজিত “এড্রেসিং দ্যা ভালনারাবিলিটি এন্ড ফ্রেজিলিটি অব ইয়ং পিপল ইন বাংলাদেশ” শীর্ষক এক গোল টেবিল বৈঠকে এ কথা বলেন। এতে আরও উপস্থিত ছিলেন একশন এইডের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সায়েমা হক বিদিশা। “এড্রেসিং দ্যা ভালনারাবিলিটি এন্ড ফ্রেজিলিটি অব ইয়ং পিপল ইন বাংলাদেশ” শীর্ষক গবেষণাটি উপস্থাপন করেন সানেমের জেষ্ঠ্য গবেষণা সহকারী ইসরাত শারমিন।

গবেষণায় জানানো হয় বাংলাদেশের যুবকরা যেসব সমস্যার মোকাবেলা করে তা হচ্ছে গুণগত মান সম্পন্ন শিক্ষায় সুযোগ, পড়াশোনা ত্যাগ করার প্রবণতা, স্বাস্থ্য সেবার সীমিত সুযোগ, বেকারত্ব এবং কাঙ্খিত চাকরির সীমিত সুযোগ, দারিদ্রতা এবং আর্থিক অনিশ্চয়তা, লিঙ্গ বৈষম্য, প্রযুক্তি এবং ডিজিটাল শিক্ষায় অপর্যাপ্ত সুযোগ, জলবায়ু ও পরিবেশ পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা, সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা মোকাবেলা ইত্যাদি। গবেষণায় যে চারটি যুবসমাজের মূল ভাবনার বিষয় হিসেবে উঠে এসেছে তা হচ্ছে বেকারত্ব, পারিবারিক কল্যাণ, গুণগত মান সম্পন্ন শিক্ষা এবং মানসম্পন্ন জীবন যাপনের সুযোগ।

স্থানীয় সরকার মন্ত্রী অত্যন্ত মনোযোগ সহকারে গবেষণা থেকে প্রাপ্ত ফলাফল শুনেন এবং যে বিষয়গুলো চিহ্নিত হয়েছে তা সমাধানে সরকারের এরই মধ্যে গৃহীত পদক্ষেপ গুলো তুলে ধরে বলেন, বর্তমানে বাংলাদেশ শতভাগ বিদ্যুৎায়ন এবং দ্রুতগতির ইন্টারনেট সেবা দেওয়ার দেশ। এটি সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের ফলে। এখন যুবকরা প্রথাগত চাকরির পেছনে না ঘুরে অনেকেই ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে তাদের জীবিকা খুঁজে নিয়েছে। তবে প্রযুক্তি শিক্ষার সুযোগ দেশের সকল অঞ্চলে সমানভাবে পৌঁছাতে হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকার সে লক্ষ্যে অবিরাম কাজ করে যাচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিভিন্ন মেগা প্রজেক্ট বাস্তবায়ন করছে উল্লেখ করে মোঃ তাজুল ইসলাম বলেন এই প্রকল্পগুলো যুবকদের বিভিন্ন সম্ভাবনা বিকশিত করার সুযোগ উন্মুক্ত করবে। বিগত ১৫ বছরে বাংলাদেশের অগ্রগতি পর্যালোচনা করে যুবকদের আশাবাদী হওয়ার আহ্বান জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সমস্যা মোকাবেলা করেই সামনে এগিয়ে যেতে হয়, কখনো হতাশ হওয়া যাবেনা। আজকের যুবকদের শক্তিশালী হাতই পারবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর