শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

যেভাবে ওজন কমায় অ্যাপেল সাইডার ভিনেগার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ১৩৮ সময় দেখুন
যেভাবে ওজন কমায় অ্যাপেল সাইডার ভিনেগার


লাইফস্টাইল ডেস্ক

রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ ও ওজন কমাতে আপেল সাইডার ভিনেগার কার্যকর। স্বাস্থ্য সচেতন মানুষের ডায়েট তালিকায় আপেল সাইডার ভিনেগারের উপস্থিতি আজকাল নিয়মিত। প্রতিদিনের ডায়েট তালিকায় আপেল সাইডার ভিনেগার থাকলে ওজন থাকবে নিয়ন্ত্রণে। ওজন কমাতে দিনের ঠিক কখন-কতটুকু ভিনেগার খাওয়া চাই তা জানলে অধিক ফল পাওয়া সম্ভব।

আপেল থেকে গাঁজন প্রক্রিয়ায় আপেল সাইডার ভিনেগার তৈরি করা হয়। এ ভিনেগারে থাকে ৫-৬ শতাংশ অ্যাসিটিক এসিড, ফলে অতিরিক্ত গ্রহণে দাঁতের ক্ষয়ের ঝুঁকি থাকে। এ ভিনেগার মূলত নিম্ন মাত্রায় গ্রহণ করা বাঞ্ছনীয়।

কিছু গবেষণায় দেখা গেছে, রাতে ঘুমানোর অন্তত আধা ঘণ্টা আগে পানির সঙ্গে মিশিয়ে আপেল সাইডার ভিনেগার পান করলে সকালে রক্তে শর্করা নিয়ন্ত্রণে থাকে। তবে অন্যান্য উপকারের পাশাপাশি যদি আপনার মূল উদ্দেশ্য থাকে ওজন কমানো, তাহলে জানা দরকার দিনের কখন এ ভিনেগার খাওয়া অধিক উপকারী।

প্রচুর শর্করা জাতীয় খাবার যেমন- ভাত, আলু, পাস্তা ইত্যাদি খাওয়ার আগে আপেল সাইডার ভিনেগার গ্রহণ করলে রক্তে শর্করা নিয়ন্ত্রণে থাকবে। তবে মনে রাখা উচিত, ভিনেগার খেতে হবে অল্প পরিমাণে।

হেলথলাইন বলছে, প্রতিদিন মাত্র ১ থেকে ২ টেবিল চামচ বা ১৫ থেকে ৩০ মি.লি. আপেল সাইডার ভিনেগার খাওয়া উচিত। সবচেয়ে ভালো হয় এ পরিমাণ ভিনেগার প্রতিদিন ২ থেকে ৩ ডোজে ভাগ করে খেলে। প্রতিদিন আহারের পূর্বে এ ভিনেগার খাওয়াই উত্তম।

এর কারণ ব্যাখ্যা করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাদের মতে, ওজন কমাতে চাই দৈনিক ক্যালরি গ্রহণের মাত্রা কমানো। আহারের পূর্বে আপেল সাইডার ভিনেগার খেলে ক্যালরি গ্রহণ কমবে। আর এটাই ওজন কমাতে সাহায্য করবে।

অনেক স্বাস্থ্য বিশেষজ্ঞের মতে, প্রতিদিন সকালে ঠাণ্ডা পানির সঙ্গে আপেল সাইডার ভিনেগার মিশিয়ে পান করলে দিনের বিপাক প্রক্রিয়ার চমৎকার শুরু হয়। এটিও ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে।

সারাবাংলা/এসবিডিই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর