বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :

‘যে বক্তব্য বিরোধী দলের দেওয়ার কথা, সেই বক্তব্য প্রধানমন্ত্রী দিয়েছেন’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৩৩৪ সময় দেখুন
‘যে বক্তব্য বিরোধী দলের দেওয়ার কথা, সেই বক্তব্য প্রধানমন্ত্রী দিয়েছেন’


পঞ্চগড়: পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ‘সংসদে বাজেট নিয়ে যে বক্তব্য বিরোধী দলের দেওয়ার কথা, সেই বক্তব্য প্রধানমন্ত্রী দিয়েছেন। এটাই বিএনপির সরকার।’

শনিবার (১১ জুলাই) দুপুরে পঞ্চগড়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত দোয়া মাহফিল এবং অসহায় মেধাবী শিক্ষার্থী, গরিব-দুঃস্থ ও স্বাস্থ্যকর্মীদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন, শাড়ি ও ব্লাড প্রেসার (বিপি) মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার পর সংসদে একটা অভিভূত পরিবেশ তৈরি হয়েছিল। এ সময় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান চেয়ার থেকে উঠে এসে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছিল সেদিনের বক্তব্যের জন্য। এটাই হচ্ছে বিএনপি, এটাই তারেক রহমানের সরকার।’

এ সময় প্রতিমন্ত্রী জেলা প্রশাসন ও দলের নেতাদের উদ্দেশে সরকারের অনুদান প্রদানে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি অনুসরণ না করার নির্দেশ দেন।

অনুষ্ঠানে পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক তৌহিদুল ইসলামের সভাপতিত্বে জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভিন, পুলিশ সুপার আবু সাইম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার এবং জেলা বিএনপির আহ্বায়ক জাহেরুল ইসলাম কাচ্চু বক্তব্য দেন।

পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে প্রতিমন্ত্রী দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন ও শাড়ি, ছাত্রীদের মাঝে বাইসাইকেল এবং কমিউনিটি ক্লিনিকের কর্মীদের মাঝে বিপি মেশিন বিতরণ করেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর