শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

যৌন নিপীড়নের দায়ে অভিযুক্ত রাবি অধ্যাপককে বরখাস্ত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ২৬৪ সময় দেখুন
যৌন নিপীড়নের দায়ে অভিযুক্ত রাবি অধ্যাপককে বরখাস্ত


রাজশাহী: যৌন নিপীড়নের দায়ে অভিযুক্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগরকে বিশ্ববিদ্যালয় থেকে বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সিন্ডিকেটের ৫৪৫ নম্বর সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

এর আগে, আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সাঈদা আঞ্জুকে আহ্বায়ক করে ১৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন- অধ্যাপক আব্দুল আলিম, অধ্যাপক শাহীন জোহরা, অধ্যাপক সালমা আক্তার ও অধ্যাপক পিটার।

এ ছাড়াও কমিটিতে ৬টি ব্যাচ থেকে একজন করে ছেলে ও একজন করে মেয়েসহ মোট ১২ জন শিক্ষার্থী যুক্ত ছিলেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ বলেন, ‘তদন্ত কমিটির সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে সাময়িক বরখাস্ত অবস্থায় থাকা প্রফেসর সাদিকুল ইসলাম সাগরকে বরখাস্ত করা হয়েছে। নিয়ম অনুযায়ী সে পেনশনসহ কোনো ধরনের সরকারি সুবিধা পাবে না।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর