শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

রওশন এরশাদের অবস্থা অপরিবর্তিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ২৫০ সময় দেখুন
রওশন এরশাদের অবস্থা অপরিবর্তিত


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদের অবস্থা অপরিবর্তিত। তিনি বর্তমানে সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন তিনি।

শনিবার (৬ নভেম্বর) রাত ৯ টায় চিকিৎসকরা রওশনপুত্র সাদ এরশাদকে এ তথ্য জানিয়েছেন বলে তাদের পারিবারিক সূত্রে জানা গেছে। সাদ এরশাদ তার মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। রোববার (৭ নভেম্বর) বেলা ১২টায় চিকিৎসকরা ফের রওশন এরশাদের শারীরিক অবস্থা সম্পর্কে জানাবেন।

রওশন এরশাদ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার (৫ নভেম্বর) বিকেলে উন্নত চিকিৎসার জন্য তাকে বহনকারী একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকা থেকে থাইল্যান্ডের পথে রওয়ানা হয়। রাত সাড়ে ৯টায় বিমানটি ব্যাংককে পৌঁছায়।

বার্ধক্যজনিত অসুস্থতাসহ নানা ধরনের শারীরিক জটিলতায় আক্রান্ত রওশন এরশাদকে সবশেষ গত ২৩ অক্টোবর সিএমএইচে ভর্তি করা হয়। ওই সময় থেকেই তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন।

জানা গেছে, রওশন এরশাদের হৃদস্পন্দন অনিয়ন্ত্রিত। রক্তচাপও নিয়ন্ত্রণে থাকছে না। পেটের সমস্যাসহ তার অক্সিজেনেরও ঘাটতি রয়েছে। দলের প্রেসিডিয়াম সদস্যরা জানিয়েছেন, রওশন এরশাদ সংজ্ঞাহীন রয়েছেন।

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর