একে উইকএন্ড, তার উপরে রথযাত্রা৷ দিঘায় সপ্তাহান্তে তাই জনসমুদ্র৷ জগন্নাথ মন্দির হওয়ার পর শুক্রবারই ছিল দিঘায় প্রথম রথযাত্রা৷ ফলে বিপুল সংখ্যক পর্যটক এসেছিলেন দিঘায়৷ আর তাতেই হোটেল থেকে শুরু করে পর্যটনের উপরে নির্ভরশীল দিঘার ব্যবসায়ীদের মুখে চওড়া হাসি৷ গত এপ্রিল মাসে জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পরই দিঘায় পর্যটকদের সংখ্যা বেড়েছে৷ বিভিন্ন জেলা থেকে চালু হয়েছে নতুন বাস রুট৷ রথযাত্রায় তাই প্রত্যাশিত ভাবেই পর্যটকদের ভিড়ে গমগম করছে দিঘার সমুদ্র সৈকত৷
Source link