বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

রসায়ন অলিম্পিয়াডের প্রিলিমিনারি রাউন্ড শুরু শুক্রবার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ৩৪০ সময় দেখুন
রসায়ন অলিম্পিয়াডের প্রিলিমিনারি রাউন্ড শুরু শুক্রবার


সারাবাংলা ডেস্ক

চট্টগ্রাম ব্যুরো: একাদশ বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড ২০২০ এর প্রিলিমিনারি রাউন্ড শুরু হবে আগামী শুক্রবার (২৭ আগস্ট) থেকে। এবারের অলিম্পিয়াডের প্রাথমিক পর্বে সারাদেশে মোট ২ হাজার ৭০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। করোনা পরিস্থিতিতে ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে অলিম্পিয়াডের প্রিলিমিনারি রাউন্ড।

বুধবার (২৫ আগস্ট) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব বিষয়ে জানানো হয়েছে।

লিখিত বক্তব্যে একাদশ অলিম্পিয়াড জাতীয় কমিটির কনভেনর অধ্যাপক ড. নূ ক ম আকবর হোসেন জানান, প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করবে ১৩১৯ জন ছাত্র এবং ৭৫১ জন ছাত্রী। পরীক্ষা গ্রহণ করা হবে গুগল ফর্মস এর মাধ্যমে। পরীক্ষার লিংক শুধু বাছাইকৃত পরীক্ষার্থীদের কাছে তাদের ভেরিফাইড ই-মেইল ঠিকানায় পরীক্ষার দিন সকালে পাঠানো হবে। পরীক্ষা পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের আইসিটি ল্যাবে নিয়ন্ত্রণ
কক্ষ খোলা হয়েছে। প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণকারী সবাইকে সনদ দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জেলা, বিভাগ ও দেশ-এই তিন পর্যায়ে শ্রেষ্ঠ স্থান অর্জনকারীদের জন্য সনদ ও পুরষ্কারের ব্যবস্থা থাকবে। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে থেকে শীর্ষ মেধাবীরা চূড়ান্ত অনলাইন পরীক্ষায় (লিখিত) অংশগ্রহণ করবে। এদের মধ্যে চারজন আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডে অংশ নেবে। অলিম্পিয়াডের ৫৪তম আসর বসবে ২০২২ সালের জুলাই মাসে চীনের তিয়ানজিন শহরে।

সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বাংলাদেশ রসায়ন সমিতির প্রেসিডেন্ট সাবেক মুখ্য সচিব আবদুল করিম বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি রসায়ন অলিম্পিয়াড আয়োজনের মধ্যদিয়ে দেশে রসায়ন চর্চার ক্ষেত্রে নতুন দিনের সূচনা হবে। আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার এটা একটা মাধ্যম। বাংলাদেশে ধারাবাহিকভাবে রসায়ন অলিম্পিয়াড আয়োজনের সুফল আমরা পেতে শুরু করেছি। সম্প্রতি জাপানে অনুষ্ঠিত ৫৩তম আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডে অংশগ্রহণ করে বাংলাদেশের শিক্ষার্থীরা চমৎকার সাফল্য দেখিয়েছে।

তিনি আরও বলেন, দেশের প্রতিভাবান তরুণ বিজ্ঞানীদের খুঁজে বের করে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার জন্য রসায়ন অলিম্পিয়াড এবারও সফল হবে।

সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ রসায়ন সমিতির সহ-সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে ও আঞ্চলিক কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক নূরুল আনোয়ার। এ সময় রসায়ন সমিতির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী, চট্টগ্রাম প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সালাহউদ্দিন মো. রেজা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন, সরকারি হাজী মুহাম্মদ মহসীন কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রামগঞ্জ সরকারি কলেজের ড. মো. জাহাঙ্গীর আলম, সিটি কলেজের সহকারী অধ্যাপক কিরিটি দত্ত ও সহকারী অধ্যাপক তাপস পাল উপস্থিত ছিলেন।

সারাবাংলা/আরডি/এএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর