বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

রাউজানের চিকদাইরে দুই ব্যবসায়ীর মৃত্যু, দাফন সম্পন্ন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ৩৪৪ সময় দেখুন
রাউজানের চিকদাইরে দুই ব্যবসায়ীর মৃত্যু, দাফন সম্পন্ন

এম বেলাল উদ্দিন, রাউজান প্রতিনিধি-
চট্টগ্রামের রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে দুই ব্যবসায়ী ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজেউন)। তারা হলেন ওই এলাকার জামাল খন্দকার বাড়ীর মৃত আব্দুল কাদের সওদাগরের বড় পুত্র বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মোবারক উল্লাহ (৫৫), হযরত কলিম উল্লাহ শাহ ও হযরত রহিম উল্লাহ শাহ বাড়ির মৃত হাজী আসহাব উদ্দিনেের বড় পুত্র মোহাম্মদ হানিফ (৫৮)। মোবারক বুধবার সন্ধ্যায় স্ট্রোক করলে পরিবারের লোকজন তাকে চমক হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত ৯টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে- এক কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। বৃহস্পতিবার সকাল ১১টায় চিকদাইর উচ্চ বিদ্যালয়ের মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। হানিফ মৃত্যুকালে স্ত্রী, এক মেয়ে -দুই ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। দীর্ঘদিন নানা রোগে ভুগছিলেন। বুধবার ভোর রাত আড়াইটার দিকে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। বৃহস্পতিবার দুপুর ২টায় হযরত গাউসুল আজম মাইজভান্ডারী ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি, রাউজান উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান পৌর মেয়র জমির উদ্দীন পারভেজ, চিকদাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, সি আই পি ইয়াছিন চৌধুরী, আ.লীগ নেতা জসিম উদ্দীন, জাকের হোসেন মাষ্টার, আলমগীর কবির চৌধুরী, মোহাম্মদ মোফাচ্ছেল হায়দার, মোহাম্মদ আলমগীর আলমসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ তাদের দু’জনের মৃত্যুতে শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর