শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

রাকসু নির্বাচনে থাকছে না অতিরিক্ত ব্যালট পেপার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১৫৩ সময় দেখুন
রাকসু নির্বাচনে থাকছে না অতিরিক্ত ব্যালট পেপার


রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট এবং হল সংসদ নির্বাচনের ব্যালট পেপার অতিরিক্ত ছাপানো হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা কামাল আকন্দ।

বুধবার ( ১৫ অক্টোবর) দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নির্বাচনের প্রস্তুতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।

এসময় তিনি আরও বলেন, রাকসু নির্বাচনের ব্যালট পেপার সাধারণ কোনো জায়গা থেকে প্রিন্ট করানো হয়নি। নাম সর্বস্ব কোনো প্রেসের কাছে এটি ছাপাতে দেওয়া হয়নি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন বা পরীক্ষার কাজ করার অভিজ্ঞতা আছে এমন কারও কাছে থেকেই করানো হয়েছে।

তিনি আরও বলেন, ‘পৃথিবীর কোথাও অতিরিক্ত ব্যালট পেপার দেওয়া হয় না। আমাদের ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০১, আমরা ২৮ হাজার ৯০১টি ব্যালটই ছাপিয়েছি। একটিও বেশি বা কম ছাপানো হয়নি। প্রতিটা কেন্দ্রে নির্ধারিত ব্যালট পেপার পাঠানো হবে। এখানে কম বেশি হওয়ার সুযোগ নেই।’

তিনি বলেন, ‘আমরা এরই মধ্যে ভোট গণনার জন্য পর্যাপ্ত সংখ্যক ওয়েমার্ক রিডার মেশিন সংগ্রহ করেছি। পাশাপাশি সেগুলো ফলাফল সেন্টারে স্থাপনের কাজ চলমান শেষ পর্যায়ে। আজ (১৫ অক্টোবর) বিকেল থেকে এগুলো পরীক্ষামূলকভাবে চালু করা হবে। এসব মেশিন থেকে ১৫ থেকে ১৭ ঘণ্টার মধ্যে ফলাফল দেওয়া সম্ভব। এছাড়া নির্বাচনের প্রতিটি কার্যক্রম সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে এবং স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করা হবে।’

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘নির্বাচন পরিচালনার জন্য ২১২ জন শিক্ষকদের মধ্যে ১৭ জন শিক্ষককে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে। বাকি শিক্ষকদের সহকারি প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তারাই এই ভোট পরিচালনা করবেন। এছাড়াও ৯১ জন কর্মকর্তা পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন। নিরাপত্তা ব্যবস্থাকে গুরুত্ব দিতে দুই হাজার পুলিশ সদস্য, ৬ প্লাটুন বিজিবি এবং ১২ প্লাটুন র‌্যাব সদস্য দায়িত্ব পালন করবেন।’

সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন প্রধান নির্বচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম, প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. সেতাউর রহমানসহ নির্বাচন কমিশনারবৃন্দ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর