সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

রাঙ্গাবালীতে আ.লীগের পাঁচ বিদ্রোহীকে দল থেকে অব্যাহতি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ২৮১ সময় দেখুন
রাঙ্গাবালীতে আ.লীগের পাঁচ বিদ্রোহীকে দল থেকে অব্যাহতি


 সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি ::

 

চতুর্থ ধাপে অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে দলীয় শৃঙ্খলা ও গঠনতন্ত্র পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার দায়ে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় আওয়ামী লীগের পাঁচ বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থীকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শুক্রবার উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক সাইদুজ্জামান মামুনের স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

অব্যাহতি দেওয়া ওই পাঁচজন হলেন-রাঙ্গাবালী ইউনিয়নের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হুমায়ুন কবির তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট একেএম আজাদ, সদস্য খলিলুর রহমান হাওলাদার, ছোটবাইশদিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ছোটবাইশদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য বেনজির আহম্মেদ বাচ্চু, চরমোন্তাজ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ওই ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও ৪নং ওয়ার্ডের সভাপতি কাশেম মোল্লা।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর