বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে নিষিদ্ধ আওয়ামী লীগ কথিত নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি ও অস্থিতিশীলতার বি এন পির প্রতিবাদ বিক্ষোভ মিছিল শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ১৫ জন ভেটেরিনারি স্বেচ্ছাসেবককে ৫ দিনের প্রশিক্ষণ নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত। স্কুল ব্যাগে বিশেষ কৌশলে ৮ হাজার ইয়াবা পাচারের সময় ৩ রোহিঙ্গা মাদক কারবারি আটক জাতীয় বিশ্ববিদ্যালয়ে পুনর্নিয়োগ পেলেন এ কে এম ওয়াহিদুজ্জামান বাগমারায় ব্যবসায়ীকে হামলার অভিযোগ ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন সিনেটে বিল পাস Delhi Capitals cricketer accused of sexual relationship under false promise of marriage | Cricket News Gram Chikitsalay Season 2 Review: Amol Parashar’s Rural Drama Is Just What The Doctor Ordered | Reviews News জামায়াত কারো রক্তচক্ষুকে ভয় পায় না: শফিকুর রহমান

রাজধানীজুড়ে হাব তৈরির পরিকল্পনা করছে কর্তৃপক্ষ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৮ মে, ২০২১
  • ৩২৯ সময় দেখুন
রাজধানীজুড়ে হাব তৈরির পরিকল্পনা করছে কর্তৃপক্ষ


ডেস্ক রিপোর্ট::মেট্রোরেলকে ঘিরে রাজধানীজুড়ে যোগাযোগের হাব তৈরির পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। প্রকল্পকে লাভজনক করতে স্টেশন থেকে নামলেই বিনোদন পার্ক, নিত্যপণ্যের বাজার, শপিংমলসব অত্যাধুনিক সুবিধা নিয়ে যাত্রীদের জন্য নির্মাণ করা হচ্ছে মেট্রো হাব স্টেশন। প্রাথমিকভাবে উত্তরায় স্টেশন-২ এর কাছে এই হাব স্টেশন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

সব কিছু ঠিক থাকলে ডিসেম্বরে মেট্রোরেলের যুগে প্রবেশ করবে বাংলাদেশ। এক দশক আগেও যা ছিল স্বপ্নের মতো। এখন তা বাস্তবে রূপ নিচ্ছে। জাপান থেকে আসতে শুরু করেছে মেট্রো রেলের কোচও।

কিন্তু মেট্রোরেল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ খরচ তুলনামূলক অনেকে বেশি। তাই লোকসান কমাতে বাড়তি সুবিধা হিসেবে হাব ষ্টেশন তৈরি করে আয়ের পথ করতে চায় কর্তৃপক্ষ। আর হাব স্টেশন নির্মাণের জন্য ২৮ একর জমি কিনেছে মেট্রোরেল। ম্যাস র‌্যাপিড ট্রানজিডের আওতায় ছয়টি লাইনের শুরুতেই একটি করে মোট ছয়টি হাব স্টেশন করতে চায় মেট্রোরেল কর্তৃপক্ষ।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘আমরা এখানে একটা বিনোদন পার্কের ব্যবস্থা করতে চাই। একটা ফুড কোর্টও থাকবে। চিলড্রেন জোনেরও একটা ব্যবস্থা রাখব।’

এছাড়া প্রতিটি স্টেশনে একটি করে স্টেশন প্লাজা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। উত্তরা থেকে ফার্মগেট পর্যন্ত পাঁচটি স্টেশন প্লাজা নির্মাণ করতে চায় মেট্রোরেল।

প্রকল্পটি নকশার কাজ শেষ হলে, দেশি-বিদেশি অর্থিক সহযোগিতায় তৈরি হবে দেশের প্রথম আধুনিক হাব স্টেশন।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom