শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

রাজধানীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৯ সময় দেখুন
রাজধানীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: রাজধানীর রামপুরায় ট্রাকের চাপায় নওশা মিয়া (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে রামপুরা ফরাজী হাসপাতালেরর সামনে এ দুর্ঘটনা ঘটে। এবং ঘটনাস্থলেই মারা যায়।

মৃত নওশার বাড়ি রংপুর জেলার গঙ্গাচড় থানার সাতআলী গ্রামে। তার বাবার নাম মো. আলী হোসেন। তিনি বসুন্ধরা আবাসিক এলাকার এম ব্লকে থাকতেন।

রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুর রহমান খান বলেন, গত রাতে ওই যুবক মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় রামপুরা ফরাজী হাসপাতালের সামনে আসলে একটি ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে সে নিহত হয়। লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ওই যুবকের কাছে থাকা মোবাইল ফোনের মাধ্যমে নাম ঠিকানা পাওয়া যায়। স্বজনদের কাছ থেকে জানা যায়, ওই যুবক বসুন্ধরা আবাসিক এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। পাশাপাশি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।

সারাবাংলা /এসএসআর/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর