বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

রাজধানীতে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৪০ সময় দেখুন
রাজধানীতে ট্রেনের ধাক্কায় যুবক নিহত


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: রাজধানীর খিলগাঁও বাগিচা রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় শিহাব (২৫) নামে এক যুবক মারা গেছে। বুধবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সকাল ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত শিহাব র‌্যাব-৩ এর সিপিসি-১ এর আউটসোর্সিংয়ে বাবুর্চির কাজ করত।

র‍্যাব সদস্য আশরাফ উদ্দিন জানান, সকালে জানতে পারি শিহাব বাগিচা মসজিদ সংলগ্ন রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় আহত হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সে মারা যায়। শিহাবের বাড়ি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায়। বর্তমানে ক্যাম্পেই থাকত।

পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা /এসএসআর/এসএসএ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর