শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

রাজধানীতে বিএনপিসহ বিরোধীদলের মিছিল ও সমাবেশ আজ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
  • ১২১ সময় দেখুন
রাজধানীতে বিএনপিসহ বিরোধীদলের মিছিল ও সমাবেশ আজ


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: রাজধানীর তিনটি স্পটে আজ সমাবেশ ও মিছিল করবে বিএনপি এবং তাদের মিত্ররা। সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তি, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন এবং বিদ্যুতের মূল্য কমানোর দাবিতে এই কর্মসূচি পালন করা হবে।

সোমবার (১৫ জানুয়ারি) দুপুর ২টায় নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় অফিস সামনে সমাবেশ করবে দলটি। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করবে তারা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনসহ বিএনপির এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা।

একই দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মিছিল করবে ‘গণতন্ত্র মঞ্চ’। দুপুর ২টায় পান্থপথ এফডিসিসংলগ্ন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ ও মিছিল করবে কর্নেল (অব.) ড. অলি আহমেদ নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।

দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও মিছিল করবে ‘জাতীয়তাবাদী সমমনা জোট’। একইস্থানে সকাল সাড়ে ১০টায় মিছিল ও সমাবেশ করবে ‘গণতান্ত্রিক বাম ঐক্য’।

সারাবাংলা/এজেড/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর