সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

রাজনীতির পাশাপাশি খেলাধুলাকেও সমান গুরুত্ব দিতে হবে: হেলাল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১৫২ সময় দেখুন
রাজনীতির পাশাপাশি খেলাধুলাকেও সমান গুরুত্ব দিতে হবে: হেলাল


খুলনা: খুলনা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, দেশকে এগিয়ে নিতে শুধু রাজনীতি নয়-খেলাধুলাকেও সমান গুরুত্ব দিতে হবে। তরুণ সমাজকে সুস্থভাবে বেড়ে উঠতে হলে মাঠ ফিরিয়ে দিতে হবে, আর আধুনিক ক্রীড়া কাঠামো গড়ে তুলতে হবে।

রোববার (২৩ নভেম্বর) বিকেলে রূপসা উপজেলার কাজদিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে খুলনা জেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ আয়োজিত শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

হেলাল বলেন, ‘ফুটবল শুধু খেলা নয়-এটা শক্তি, শৃঙ্খলা ও নৈতিকতা গড়ার এক মহাসূত্র। আমাদের দেশের ফুটবলকে আন্তর্জাতিক মানে তুলতে আধুনিক প্রশিক্ষণ, সঠিক পরিকল্পনা এবং দুর্নীতিমুক্ত ক্রীড়া ব্যবস্থা প্রয়োজন।’

তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে খুলনা-৪ আসনের প্রতিটি ইউনিয়নে মাঠ সংরক্ষণ, নতুন মাঠ নির্মাণ এবং প্রতিভা খোঁজার একাডেমি প্রতিষ্ঠা করা হবে। ‘আমরা চাই তরুণরা মোবাইল আসক্তি নয়, মাঠে ফিরে যাক,ফুটবলে নিজেদের ভবিষ্যৎ গড়ুক। এই দেশের ফুটবল আবার জেগে উঠবে যদি আমরা সবাই মিলে পরিবর্তনের পাশে দাঁড়াই, উন্নয়নের সঠিক পথে হাঁটি, আর ধানের শীষকে বিজয়ী করি।’

ফাইনাল খেলায় অংশ নেয় নৈহাটি সান স্পোর্টিং ক্লাব ও এসবি আলী ফুটবল একাডেমি। নৈহাটি সান স্পোর্টিং ক্লাব ২-০ গোলে জয় পেয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা পরিচালনা করেন বাশির আহম্মেদ লালু, মো. সাইফুল ইসলাম ও মো. তহিদ হোসেন।

খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বিসিবির পরিচালক, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু, যুগ্ম আহবায়ক জেলা মোল্যা খায়রুল ইসলাম, জিএম কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল, উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, জেলা বিএনপির সদস্য শেখ আ. রশিদ, শেখ আনিছুর রহমান, মোল্যা রিয়াজুল ইসলাম, আ. সালাম মল্লিক, আছাফুর রহমান, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা তুহিন প্রমুখ।

বক্তৃব্য দেন জেলা বিএনপির সদস্য মো. আরিফুর রহমান, রূপসা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র, আবুল কালাম গোলদার, রয়েল আজম, হুমায়ুন কবীর, বিএনপি নেতা এসএম আ. মালেক, খান আনোয়ার হোসেন, মহিউদ্দিন মিন্টু, আজিজুর রহমান, দিদারুল ইসলাম, মিকাইল বিশ্বাস, সৈয়দ মাহমুদ আলী, হাজী সাইফুল ইসলাম ও মাঈনুল হাসান টুটুল প্রমুখ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর