সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

রাজনীতি থেকে অবসরে শমসের মবিন চৌধুরী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ২৬৯ সময় দেখুন
রাজনীতি থেকে অবসরে শমসের মবিন চৌধুরী


ঢাকা: প্রবীণ রাজনীতিবিদ, সাবেক সামরিক কর্মকর্তা ও কূটনীতিক শমসের মবিন চৌধুরী বীর বিক্রম রাজনীতি থেকে অবসরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বর্তমানে তৃণমূল বিএনপির চেয়ারপারসন পদে দায়িত্ব পালন করছিলেন।

রোববার (১৬ নভেম্বর) দলের মহাসচিব অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের কাছে পাঠানো এক চিঠিতে তিনি এ সিদ্ধান্ত জানান। চিঠিতে তিনি লিখেছেন, ‘শারীরিক কারণে আমি শমসের এম চৌধুরী রাজনীতি থেকে অবসর গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি। একই সঙ্গে তৃণমূল বিএনপির সব পদ থেকে পদত্যাগ করিলাম। আমার এই সিদ্ধান্ত অবিলম্বে ১৬ নভেম্বর ২০২৫ থেকে কার্যকর হইল।’

শমসের মবিন চৌধুরীর পেশাগত ক্যারিয়ার ছিল বৈচিত্র্যময়। সেনাবাহিনীতে দায়িত্ব পালন শেষে তিনি কূটনীতিতে যুক্ত হন। বিএনপি–জামায়াত জোট সরকারের আমলে তিনি পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরে ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হন।

চাকরি থেকে অবসরে এসে তিনি বিএনপিতে যোগ দেন এবং দ্রুতই দলের গুরুত্বপূর্ণ নেতাদের একজন হয়ে ওঠেন। এরপর ২০১৮ সালের অক্টোবরে তিনি বিকল্পধারা বাংলাদেশে যোগ দিয়ে দলের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হন।

২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর বিকল্পধারা ত্যাগ করে তিনি তৃণমূল বিএনপিতে যোগ দেন এবং একই দিনে চেয়ারপারসন হিসেবে মনোনীত হন।

সাম্প্রতিক চিঠিতে ঘোষণা অনুযায়ী, তার রাজনৈতিক অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল ১৬ নভেম্বর ২০২৫ থেকে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর