বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

রাজনৈতিক দলগুলোতে নারী কোটা পূরণের দাবীতে মানববন্ধন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ২৭৭ সময় দেখুন
রাজনৈতিক দলগুলোতে নারী কোটা পূরণের দাবীতে মানববন্ধন


নূর আলম, নীলফামারী ::

রাজনৈতিক দলের সকল কমিটিতে শতকরা ৩৩ভাগ নারী অন্তর্ভুক্তি নিশ্চিতকরণের দাবীতে মানববন্ধন হয়েছে নীলফামারীতে। নারী উন্নয়ন ফোরাম ও ডেমক্রেসিওয়াচ এর অপরাজিতা প্রকল্পের সহায়তায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সোমবার দুপুরে জেলা শহরের চৌরঙ্গি মোড়ে ঘন্টাব্যাপী এই কর্মসুচীতে পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য ছাড়াও নারী নেত্রীরা অংশগ্রহণ করেন। জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফরিদা খানম, গোড়গ্রাম ইউনিয়ন পরিষদ সদস্য মাসুদা আকতার মিনি, খোকশাবাড়ি ইউনিয়ন পরিষদ সদস্য জাহানারা বেগম বক্তব্য দেন এতে।

টুপামারী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও নারী ফোরামের সাধারণ সম্পাদক আরতি রানী রায়ের সভাপতিত্বে মানববন্ধন
সমাবেশে স্বাগত বক্তব্য দেন ডেমক্রেসিওয়াচ এর অপরাজিতা প্রকল্পের সমন্বয়কারী কামাল হোসেন। মানববন্ধনে আগামী সম্মেলনে সকল রাজনৈতিক দলের নারী কোটা পূরণ, স্থানীয় সরকার নির্বাচনে ৩৩ভাগ নারীকে মনোনয়ন প্রদান, দলগুলোর সহ-সভাপতি বা যুগ্ম সাধারণ সম্পাদক পদে রাখাসহ আট দফা দাবী বাস্তবায়নের দাবী জানানো হয়।

গোড়গ্রাম ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ড সদস্য মাসুদা আকতার মিনি বলেন, রাজনৈতিক দলগুলোতে এখোনো অবস্থান নিশ্চিত করতে পারেনি নারীরা। নারীদের কোটাও পূরণ করা হচ্ছে না। যার কারণে বঞ্চিত যেমন হচ্ছেন তেমনি নারীদের রাজনৈতিক ক্ষমতায়ন তৃণমুলে সম্প্রসারণ হচ্ছে না।

আমরা দেখছি স্থানীয় সরকার নির্বাচনে ক’জন নারী চেয়ারম্যান পদে অংশগ্রহণ করছেন। এক্ষেত্রে নারীদের প্রাধান্য দিয়ে এগিয়ে দিলে দৃষ্টান্ত হয়ে থাকতো নারী নেতৃত্বে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর