রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

রাজশাহীতে কারাবন্দি বিএনপি নেতার মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ১১৩ সময় দেখুন
রাজশাহীতে কারাবন্দি বিএনপি নেতার মৃত্যু


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

রাজশাহী: রাজশাহীতে কারাবন্দি বিএনপি নেতা মনিরুল ইসলাম (৫২) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (১১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

মনিরুল গোদাগাড়ী উপজেলার কাকনহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-প্রচার সম্পাদক ছিলেন।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার হানিফ আহমেদ বলেন, ‘বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় গত ৭ নভেম্বর থেকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন মনিরুল। সোমবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে প্রথমে কারা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে অবস্থার অবনতি হওয়ায় হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’

ডেপুটি জেলার জানান, সকাল ১০টা ২৫ মিনিটে বন্দিকে মনিরুলকে হাসপাতালে পাঠানো হয়। সেখানে বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহমেদ জানান, ‘বেলা ১১টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে মনিরুলকে মৃত অবস্থায় আনা হয়। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি।’

মনিরুলের মৃত্যুর সুষ্ঠু তদন্ত দাবি করেছেন রাজশাহী জেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা মামুন। এর আগে, নাটোরের সিংড়ার হাতিয়ান্দহ ইউনিয়ন বিএনপির যুগ্ম-সম্পাদক আবুল কালাম আজাদ (৪৭) কারাগারে হাসপাতালে ভর্তির নয় দিন পর (৭ ডিসেম্বর) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জামিরুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে জানা যাবে কী কারণে তার মৃত্যু হয়েছে। তবে তিনি শুনেছেন মনিরুল অসুস্থ ছিলেন।

সারাবাংলা/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর