বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

রাফায় ইসরাইলি বিমান হামলায় ১০০ ফিলিস্তিনি নিহত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১০ সময় দেখুন


ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলের শহর রাফায় অব্যাহত ইসরাইলি বিমান হামলায় নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির জানিয়েছে, রোববার দিবাগত রাতে রাফা শহরের একাধিক স্থানে অত্যন্ত তীব্র বিমান হামলা চালিয়েছে ইসরাইল।

সোমবার সকালে রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, রাতে ইসরাইলি যুদ্ধবিমান শহরের বিভিন্ন এলাকা লক্ষ্য করে গোলাবর্ষণ করে ও ইসরাইলি হেলিকপ্টার থেকে মেশিনগানের গুলি ছোড়া হয়।

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে রেড ক্রিসেন্ট সোসাইটি। তারা জানিয়েছে, মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে আছে এবং রাফার আকাশে এখনও যুদ্ধবিমানের ব্যাপক উপস্থিতি রয়েছে।

রাফার আবু ইউসুফ আল-নাজ্জার হাসপাতালের পরিচালক বলেছেন, রাফা শহরের চিকিৎসা সুবিধায় ইসরাইলি হামলায় বিপুল সংখ্যক আহতদের চিকিৎসা ব্যবস্থা করতে পারবে না।

সোমবার সকালে রাফা পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, অন্তত দুটি মসজিদ ও কয়েক ডজন বাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এদিকে, ইসরাইলি সেনাবাহিনী রাতে চালানো হামলার কথা স্বীকার করেছে। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা রাফা শহরের শাবুরা নামক অঞ্চল লক্ষ্য করে অভিযান চালিয়েছে যেখান থেকে হামাসের হাতে জিম্মি থাকা দুই ইসরাইলি উদ্ধার করা হয়েছে।

এর আগে শনিবার ভোরে রাফা এলাকার আবাসিক বাড়িতে অন্তত ৩টি বিমান হামলা চালায় ইসরাইল। এতে ২৮ ফিলিস্তিনি নিহত হন। ফিলিস্তিনের একজন স্বাস্থ্য কর্মকর্তা এবং অ্যাসোসিয়েটেড প্রেস সাংবাদিকদের মতে, বিমান হামলায় তিনটি পরিবারের একাধিক সদস্য নিহত হয়েছেন, যার মধ্যে মোট ১০টি শিশু রয়েছে। সবচেয়ে ছোট শিশু তিন মাস বয়সী।

The post রাফায় ইসরাইলি বিমান হামলায় ১০০ ফিলিস্তিনি নিহত appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর