শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

রাবির নতুন উপ-উপাচার্য সুলতান উল ইসলাম

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ৩৫৭ সময় দেখুন
রাবির নতুন উপ-উপাচার্য সুলতান উল ইসলাম


রাবি করেসপন্ডেন্ট

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. সুলতান-উল-ইসলাম।

শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব নূর ই আলমের সই করা এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। নিয়োগটি আগামী ১৭ জুলাই থেকে কার্যকর হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩ (সংশোধিত আইন, ১৯৯৯) এর ১৩ (১) ধারা অনুসারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলামকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে ছয়টি শর্তে চার বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।

প্রযোজ্য ক্ষেত্রে নিয়মিত চাকরির বয়সপূর্তিতে মূল পদে প্রত্যাবর্তনপূর্বক অবসর গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পাদন শেষে ওই মেয়াদের অবশিষ্টাংশ পূর্ণ করবেন।

এ নিয়োগ আগামী ১৭ জুলাই ২০২১ খ্রিস্টাব্দ তারিখ হতে কার্যকর হবে। এবং মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় তা বাতিল করতে পারবেন।

সারাবাংলা/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর