রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১ রাশিয়ার তেল-গ্যাস কেনায় নিষেধাজ্ঞা স্থগিত ট্রাম্পের, স্বস্তিতে ভারত গ্রিনমেট্রিক ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৬-এ উত্তরা ইউনিভার্সিটির অর্জন, রাষ্ট্রপতির অভিনন্দন Ranabaali: Reviews And Ratings Of Vijay-Rashmika Film Disabled On BookMyShow After Court Order | Telugu Cinema News Under pressure and on the move: India coach flags mental fatigue in camp amid ‘jam-packed’ schedule | Cricket News বঙ্গভঙ্গ দিবসে কর্মসূচি না থাকায় বিএনপির সমালোচনা জেডিপির হাম ও হামের উপসর্গে ১৬ দিনে ৭৮ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ১৬ দিনে প্রাণ হারাল ৯০ জন মক্কায় মসজিদে ‘অশালীন কর্মকাণ্ডে’র দায়ে বাংলাদেশি নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর মেধার স্বীকৃতিস্বরূপ ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির ২০ শিক্ষার্থী

রাবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ২৭৩ সময় দেখুন
রাবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন


রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষ স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের পাঁচটি বিভাগীয় শহরের আঞ্চলিক কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

‘বি’ ইউনিটের অধিনে রয়েছে বিজনেস স্টাডিজ অনুষদের ৬টি বিভাগ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)। বিভাগগুলো হলো হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগ, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ, মার্কেটিং বিভাগ, ফাইন্যান্স বিভাগ, ব্যাংকিং ও ইনসুরেন্স বিভাগ এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ।

এ বছর ‘বি’ ইউনিটে ৫টি আসন সংখ্যা বাড়ানো হয়েছে। এ বছর ‘বি’ ইউনিটে আসন সংখ্যা ৫৬৪টি; যা গত বছরে ছিল ৫৫৯টি। তন্মধ্যে বাণিজ্য শাখার জন্য ৩৭৫টি; গত বছরে ছিল ৩৬৭টি; বিজ্ঞান শাখার আসন সংখ্যা ১৫৮টি; যা গতবছর ছিল ১৬৬টি এবং মানবিক শাখার আসন সংখ্যা ৩১টি; যা গতবছর ছিল ২৬টি আসন।

সরেজমিনে দেখা গেছে, ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকরা সকাল ১০টার দিকে নির্ধারিত কেন্দ্রের সামনে আসতে শুরু করেন। পরে সকাল সাড়ে ১০টার দিকে পরীক্ষার্থীরা সারিবদ্ধ হয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন। পরীক্ষার হলে কোনো ধরনের ক্যালকুলেটর, মোবাইল ফোন, ব্লুটুথ ও মেমোরিযুক্ত অন্য কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে নিতে দেওয়া হয়নি।

প্রেস ব্রিফিংয়ে ভর্তি পরিক্ষার সার্বিক বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব বলেন, ‘আপনার সবাই অবগত আছেন আজকে ‘বি’ ইউনিটের ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আজকে ১ বেলা ভর্তি পরিক্ষা হবে, আজকের পরিক্ষায় আবেদন করেছে ৩০ হাজার ৮৮৬ জন। মোট ৬টি কেন্দ্রে ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হচ্ছে রাজশাহীসহ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর, বরিশাল। আমরা সকাল থেকেই বিভিন্ন কেন্দ্র থেকে যা জেনেছি আল্লাহর রহমতে প্রত্যকটি কেন্দ্র সুষ্ঠুভাবে পরিক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কোনোরকম অপ্রিতিকর ঘটনা আমরা লক্ষ্য করিনি, আমরা খুবই খুশি।’

তিনি আরও বলেন, ‘আমাদের ধারনা রাজশাহী কেন্দ্রে উপস্থিতির হার ৯০ শতাংশের উপরে হবে, অন্যান্য কেন্দ্র থেকে আপডেট আসলে আমরা সঠিক বলতে পারবো, সকলের সহযোগিতায় এ বছর আমরা ভর্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন করতে পেরেছি।’

উল্লেখ্য, আজ ‘বি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে শেষ হচ্ছে রাবির ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতকের ভর্তিযুদ্ধ। এর আগে গত ১৬ জানুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান) ও ১৭ জানুয়ারি ‘এ’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরই মধ্যে সি ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে এবং এ ইউনিটের ফলাফল আজ প্রকাশ হওয়ার কথা রয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর