সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

রামেকে করোনা ইউনিটে তিন মাস পর মৃত্যু কমে ৬ জনের প্রাণহানি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ৩১৬ সময় দেখুন
রামেকে করোনা ইউনিটে তিন মাস পর মৃত্যু কমে ৬ জনের প্রাণহানি


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক :: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে প্রায় তিন মাস কমেছে মৃত্যু এবং শনাক্তের সংখ্যা। তাই কমানো হয়েছে করোনা ইউনিটের ওয়ার্ড ও শয্যা সংখ্যা।

বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় এ হাসপাতালের করোনা ইউনিটে ৬ জনের মৃত্যু হয়েছে।প্রায় তিন মাস পর এটাই এক দিনে করোনা ও উপসর্গে সর্বনিম্ন মৃত্যু বলে জানিয়েছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

তিনি জানান, ২৪ ঘণ্টায় মৃতদের ৪ জন করোনা পজিটিভ, ১ জনের করোনার উপসর্গ ছিল। আরেকজন নেগেটিভ হয়েও পরবর্তী শারীরিক জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক জানান, মৃতদের মধ্যে রাজশাহীর ১ জন, চাঁপাইনবাবগঞ্জের ২ জন, নাটোরের ২ জন ও নওগাঁর ১ জন। মৃতদের মধ্যে ২ জন পুরুষ ও ৪ জন নারী।

শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৪ জন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৯ জন। বৃহস্পতিবার সকাল পর্যন্ত করোনা ইউনিটে রোগী ভর্তি আছেন ১৯০ জন। এদের মধ্যে আইসিইউতে রয়েছে ১৭ জন।

 

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর