বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

রাশিয়ায় অর্ধশত যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১২৭ সময় দেখুন


রাশিয়ার পূর্বাঞ্চলের আমুর অঞ্চলে বৃহস্পতিবার (২৪ জুলাই) একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। ৫০ জন যাত্রী নিয়ে বিমানটি উড্ডয়ন করেছিল বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা (টিএএসএস)। বিমানে থাকা যাত্রীদের মধ্যে পাঁচজন শিশু এবং ছয়জন ক্রু সদস্যও ছিল।

বিমানটি ১৯৭৬ সালে নির্মিত হয়েছিল এবং এর বয়স প্রায় ৫০ বছর। দুর্ঘটনার পর পরই রাশিয়ার বিমান দুর্ঘটনা তদন্তকারী কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, অবতরণের সময় খারাপ আবহাওয়ার কারণে দৃশ্যমানতা কম ছিল। টিএএসএস বলেছে, ‘অবতরণের সময় দৃশ্যমানতার ঘাটতির কারণে ক্রুর ভুলকেই দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।’

বিমানটি ব্লাগোভেশচেনস্ক শহর থেকে উড্ডয়নের পর টিনদা শহরের দিকে যাচ্ছিল। চীনের সীমান্তবর্তী আমুর অঞ্চলের এই শহরের কাছাকাছি পৌঁছানোর আগেই বিমানটি রাডার থেকে হারিয়ে যায় বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি ওরলভ।

আঞ্চলিক গভর্নর ওরলভ টেলিগ্রামে লিখেছেন, ‘বিমানটি খোঁজার জন্য সব ধরনের প্রয়োজনীয় শক্তি ও উপকরণ মোতায়েন করা হয়েছে।’

একটি হেলিকপ্টার থেকে বিমানের পোড়া ধ্বংসাবশেষ দেখা দিয়েছে বলে জানিয়েছেন জরুরি পরিষেবার কর্মকর্তা ইউলিয়া পেতিনা। উদ্ধারকারী দল এখনও দুর্ঘটনাস্থলে পৌঁছাতে কাজ করছে।

বিমানটি ১৯৭৬ সালে নির্মিত হয়েছিল এবং এর বয়স প্রায় ৫০ বছর। দুর্ঘটনার পর পরই রাশিয়ার বিমান দুর্ঘটনা তদন্তকারী কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর