বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

রাশিয়ার সঙ্গে ‘হাতি কূটনীতি’তে মিয়ানমার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ১২৮ সময় দেখুন


আন্তর্জাতিক ডেস্ক
১৪ জানুয়ারি ২০২৫ ১৩:৫৮

মিয়ানমারের জান্তা সরকার রাশিয়ার গ্রেট মস্কো স্টেট সার্কাসে উপহার হিসেবে ছয়টি হাতি পাঠিয়েছে। ছবি: সংগৃহীত

হাতি, যা মিয়ানমারে ক্ষমতা ও সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচিত, এবার দেশের কূটনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

মিয়ানমারের জান্তা সরকার আবারো ‘হাতি কূটনীতি’ ব্যবহার করে রাশিয়ার গ্রেট মস্কো স্টেট সার্কাসে উপহার হিসেবে পাঁচটি মাদি ও একটি পুরুষ হাতি পাঠিয়েছে।

রাশিয়ার গণমাধ্যম জানিয়েছে, দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উপলক্ষে এই উপহার দেওয়া হয়েছে। মিয়ানমার ২০১৮ সালেও রাশিয়াকে একইভাবে হাতি উপহার দিয়েছিল।

 ছবি: সংগৃহীত

গ্রেট মস্কো স্টেট সার্কাসের মহাপরিচালক এডগার্ড জাপাশনি রুশ সংবাদ সংস্থা তাসকে বলেছেন, ছয়টি হাতি, তিনজন প্রশিক্ষক এবং একজন পশুচিকিৎসককে নিয়ে একটি আইএল-৭৬ বিমান মিয়ানমার থেকে রাশিয়ায় একদিনের বেশি সময় ধরে ভ্রমণ করেছে। পথে দুটি রিফুয়েলিং স্টপ নেওয়া হয়। ‘হাতিগুলোর সুস্থতা নিশ্চিত করাই আমাদের প্রথম অগ্রাধিকার ছিল। তারা সময় অঞ্চলের পার্থক্য সত্ত্বেও আরামদায়কভাবে মানিয়ে নিচ্ছে,’ জাপাশনি জানান।

হাতি সংক্রান্ত আইনি ও পরিবহন সংক্রান্ত চ্যালেঞ্জগুলো কাটাতে দুই বছর লেগেছে বলে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে।

হাতিগুলোর নির্বাচন মিয়ানমারের প্রধানমন্ত্রী ও জান্তা প্রধান মিন অং হ্লাইং-এর সরাসরি তত্ত্বাবধানে করা হয়েছে বলে মিয়ানমারের রাশিয়া দূত উ থিত লিন ওন ‘তাস’ ও ‘কালুগা’ সংবাদমাধ্যমকে জানিয়েছে।

সারাবাংলা/এনজে

উপহার
মিয়ানমার
রাশিয়া
হাতি
হাতি কূটনীতি





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর